Friday, June 26, 2026

রাজ্যজুড়ে নামল পারদ, বছরের শুরু থেকেই শীতের কামড়!

Date:

Share post:

নতুন বছর পড়তে না পড়তেই ফর্মে ফিরতে শুরু করেছে শীত। বৃহস্পতিবার রাতে এক ধাক্কায় অনেকটাই নামলো পারদ, শীতের কামড় দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Alipore Weather Department)শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। রবিবারের পর থেকে তিন চার ডিগ্রি উর্ধ্বমুখী হবে তাপমাত্রা।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। তবে রবিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠান্ডা কিছুটা কমবে। সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এদিন কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা শ্রীনিকেতনে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ৯.১ ডিগ্রি, পানাগড়ে ৯.৭ ডিগ্রি, বর্ধমান ৯.৬, বাঁকুড়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস।উত্তরবঙ্গের দার্জিলিঙে ১.৪ ডিগ্রি, কালিম্পং ৯ এবং মাঝিয়ানে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...