Thursday, June 25, 2026

ঝাড়খণ্ডের জঙ্গলে নয়া ‘বাঘিনী’ আতঙ্ক! ট্র্যাপ ক্যামেরায় শুরু নজরদারি

Date:

Share post:

দশ দিন ধরে বনদফতরের আধিকারিকদের সঙ্গে লুকোচুরি খেলার পর অবশেষে ধরা পড়েছে জিনাত (Zeenat)। নতুন বছরে ফিরেও গেছে নিজের ডেরায়। কিন্তু এবার নয়া আতঙ্ক বাংলা লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে। সেখানে নাকি দেখা মিলেছে আরেক বাঘিনীর (Another Tigress found in Jharkhand Forest)! তবে এই ‘রয়েল বেঙ্গল টাইগ্রেস’-এর গলায় যে রেডিও কলার নেই, ফলে তার অবস্থান জানতে পারছে না বনবিভাগ (Forest Department)। এতেই বাড়ছে চিন্তা।

নতুন বছরের শুরুতেই ঝাড়খণ্ডের সরাইখেলা-খরসোওয়া জেলার চৌকা থানার তুল গ্রামের বালিডি জঙ্গলে এক বাঘিনীকে ঘিরে নয়া আতঙ্ক তৈরি হয়েছে। সরকারিভাবে তাকে দেখতে পাওয়ার কথা না জানানো হলেও, চান্ডিলের মহকুমা শাসক সরাইকেলা-খরসোওয়া বনবিভাগকে চিঠিতে বাঘের উল্লেখ করে জানিয়েছেন, ট্র্যাপ ক্যামেরা (Trap Camera) বসানোর নির্দেশ দিয়েছে। গত মঙ্গলবার সকালে তুল গ্রামের বালিডি জঙ্গলে এক কিশোর দাবি করে, যে সে একটা বাঘকে দুটো গরুর উপর হামলা করতে দেখেছে। গরুর সঙ্গে থাকা বাছুরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে সন্দেহজনক যে ছাপ দেখা গেছে তাকে প্রাথমিকভাবে বাঘের ছাপ বলেই মনে করছেন বনদফতরের কর্মীরা। ডিএফও (DFO ) সাবা আনসারির দাবি, পায়ের ছাপ ও শিকারের ধরন দেখে মনে হচ্ছে লেপার্ড বা রয়েল বেঙ্গল টাইগারের চিহ্ন। তাহলে কি আবার ‘বাঘবন্দি’র লড়াই শুরু? যদিও পুরুলিয়া বন বিভাগের অনুমান বাঘ নয়, বরং বন্য জন্তুটি চিতাবাঘ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে সব মিলিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...