Saturday, March 14, 2026

বাদের তালিকা পেয়েছি, নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত: জানালেন ব্রাত্য

Date:

Share post:

তৃণমূলের মঞ্চে প্রতিবাদী-শিল্পীরা অনুষ্ঠান করতে পারবেন কি না- তা নিয়ে কুণাল ঘোষের (Kunal Ghosh) পরে মুখ খুললেন ব্রাত্য বসুও (Bratya Basu)। তিনি জানালেন, দলের তরফ থেকে তিনি বাদের তালিকা পেয়েছেন। তবে, সরাসরি নিজের মত না জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বলেন, দলনেত্রীর মতই চূড়ান্ত।

বৃহস্পতিবার, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, “যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতাও রয়েছে। এটাকে সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেননি।” এর প্রেক্ষিতে শুক্রবার, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, কোন শিল্পীদের কোনও অনুষ্ঠানে ডাকা যাবে না তার তালিকা দিয়ে তৃণমূলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশিকা আকারে দেওয়া হয়েছে৷ কুণালের কথায়, “উত্তর কলকাতার যুব তৃণমূলের হোয়টসঅ্যাপ গ্রুপে সার্কুলার নেই? ব্রাত্য বসুকে জিজ্ঞেস করুন না এ রকম কোনও সার্কুলার দলের পক্ষ থেকে তিনি পেয়েছেন কি না?”

এই সম্পর্কে ব্রাত্য বসুকে (Bratya Basu) প্রশ্ন করা হলে তিনি জানান, কুণাল যে তালিকার কথা বলছেন, তিনি সেটা পেয়েছেন। এর পরেই শিল্পীর স্বাধীনতা বিষয় নিয়ে ব্রাত্য জানান, “যাঁরা দিনের পর দিন সরকারের নামে বলল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলল, এখন সরকারি শো তাঁরা করবেন কি করবেন না, তাঁদের অবস্থানই বা কী তা জানতে হবে? ওই সময় পুরস্কার প্রত্যাখ্যান করা হয়েছে। এর মানে কি পুরস্কারের সঙ্গে অর্থমূল্য ফিরিয়ে দিয়েছেন? একজনকে অন্তত পাসবই খুলে দেখাতে বলুন। পুরস্কার ফিরিয়েছেন তাঁর প্রমাণ দেখান।”

তবে, রাজ্যের শিক্ষামন্ত্রীর কথায়, অভিষেক পদমর্যাদায় তাঁর থেকে উপরে, কুণাল ঘোষও পদে আছেন। তাঁরা কে ঠিক বলছেন, কে ভুল বলছেন, সে বিষয় মন্তব্য না করতে চেয়ে ব্রাত্যর বলেন, তৃণমূল সুপ্রিমোর মতই তাঁর মত। দলনেত্রীর মতই চূড়ান্ত

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...