Thursday, May 14, 2026

কাকদ্বীপের পরে ঘোড়ামারায় বিরল নীল তিমি! বিস্মিত বিশেষজ্ঞরা, সাবধানে ফেরাল বন দফতর

Date:

Share post:

মুড়িগঙ্গা বিশালাকৃতির নীল তিমি (Blue Whale)! দেখা তাজ্জব স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল। প্রথমে সাগরের ঘোড়ামারা দ্বীপের চড়ায় ওই প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। বিরল প্রাণি দেখতে গ্রামবাসীদের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। পরে প্রায় ১৫ জন মিলে তিমিটিকে গড়িয়ে গড়িয়ে নদীর দিকে নিয়ে যায়। গায়ে জল লাগতেই আবার নদীতে চলে যায় নীল তিমি (Blue Whale)।

বৃহস্পতিবার কাকদ্বীপের (Kakdwip) শিবকালীনগর এলাকায় একটি খাড়ির মধ্যে ঢুকে পড়ে ওই নীল তিমি আর যা দেখার জন্য ভিড় জমান এলাকার মানুষজন। পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের আধিকারিকেরা। অতীতে কখনও এই এলাকায় দেখা যায়নি। মুড়িগঙ্গা নদীতে এই বিশালাকৃতির তিমি কোথা থেকে এল তা নিয়েও বিস্তর আলোচনা শুরু হয়েছে। এমনকী এই নদীতে এত বড় প্রাণী দেখার পর থেকেই মৎস্যজীবী মহলে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও গ্রামবাসীদের অনুমান, ওই সামুদ্রিক প্রাণীটি অসুস্থ থাকার কারণে উপকূলে চলে এসেছে।

প্রধানত এরা পূর্ব প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এই অংশেই বেশি দেখতে পাওয়া যায়। কোনওভাবেই গঙ্গাসাগর ঘোড়ামারা অথবা কাকদ্বীপে এই নীল তিমি থাকার কথা নয়।

বিশেষজ্ঞদের মতে, নয় ওই নীল তিমিটি দলছুট হয়ে পড়েছে। অথবা লবণাক্ত জলের তারতম্যের কারণে কোনওভাবে সুন্দরবনের এই অংশে ঢুকে এসেছে। অবশেষে গভীর রাতে বনদফতরের আধিকারিক ও কাকদ্বীপ প্রশাসন আধিকারিক পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ওই তিমি মাছটিকে উদ্ধার করে জালের মধ্যে আটকে জলের মধ্যে দিয়ে লঞ্চে বেঁধে গভীর সমুদ্রে ছাড়ার ব্যবস্থা করেন।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...