Saturday, May 23, 2026

সিডনিতে দাপট সিরাজ-বুমরাহর, ব্যাট হাতে ব্যর্থ বিরাট-রাহুলরা

Date:

Share post:

সিডনিতে চলছে বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্ট। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান সংখ্যা ৬ উইকেট হারিয়ে ১৪১। টিম ইন্ডিয়া এগিয়ে ১৪৫ রানে। ভারতের প্রথম ইনিংসে ১৮৫ রানের জবাবে অজিরা ১৮১ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসে ৪ রানের লিড পায় ভারত। ভারতের হয়ে বল হাতে দাপট মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং যশপ্রীত বুমরাহর।

ম্যাচের তৃতীয় দিনেই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ করে দেয় ভারতীয় বোলাররা। যার ফলে অজিদের প্রথম ইনিংস থামল ১৮১ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ৫৭ রান ওয়েবস্টারের। ২১ রান অ্যালেক্স কেরির। ১০ রান করেন প্যাট কামিন্স। ভারতের হয়ে তিনটি করে উইকেট মহম্মদ সিরাজ , প্রসিদ্ধ কৃষ্ণার। দুটি করে উইকেট যশপ্রীত বুমরাহ এবং নীতিশ রেড্ডির। তবে উইকেট পাননি রাবীন্দ্র জাদেজা।

৪ রানের লিড পেয়ে ব্যাত করতে নামলে দ্বিতীয় ইনিংসেও একের পর এক ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ২২ রানে আউট হন যশস্বী জসওয়াল। ১৩ রানে আউট হন কে এল রাহুল। ১৩ রান করেন শুভমন গিলও। এদিনও রান পেলেন না বিরাট কোহলি। করলেন ৬ রান। তবে এদিন রান পেলেন ঋষভ পন্থ। ৬১ রান করেন তিনি। জাদেজা করেন ৮ রান। রান পাননি নীতিশ কুমার রেড্ডিও। ৪ রান করেন তিনি। টিম ইন্ডিয়ার বোলাররা সিডনিতে দাপট দেখালেও, ব্যাটাররা ব্যর্থ। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট স্কট বোলান্ডের। একটি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং ওয়েবস্টার।

আরও পড়ুন- লড়াকু ফুটবল মহামেডানের, নর্থইস্টের সঙ্গে গোলশূন্য ড্র সাদা-কালো ব্রিগেডের

Related articles

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...