Saturday, May 16, 2026

কোথায় চোট পেয়েছেন বুমরাহ? জানালেন দলের সতীর্থ

Date:

Share post:

সিডনিতে চলছে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। বর্ডার-গাভাস্কর ট্রফির এই ম্যাচে চোট পান যশপ্রীত বুমরাহ। চোটের জন্য মধ্যাহ্নভোজের পর এক ওভার বল করেই মাঠ ছাড়তে হয় তাকে। বুমরাহকে সিডনির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চা বিরতির পর ভারতের সাজঘরে দেখা যায় সিডনি টেস্টে ভারতীয় দলের অধিনায়ককে। তবে বুমরাহকে কেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বা কোথায় চোট লেগেছে, সেই নিয়ে তখন কিছু জানান হয় টিম ইন্ডিয়ার পক্ষ থেকে। তবে ম্যাচ শেষে সামনে চোটের আপডেট। বুমরাহর চোট নিয়ে মুখ খুললেন দলের বোলার প্রসিদ্ধ কৃষ্ণা।

ম্যাচ শেষে প্রসিদ্ধ বলেন, “ বুমরাহ পিঠের পেশিতে চোট পেয়েছে। চিকিৎসকেরা আপাতত ওকে পর্যবেক্ষণে রেখেছেন। দেখা যাক কী হয়।“ তবে বুমরাহ সিডনি টেস্টের চতুর্থ দিন বল করতে পারবেন কিনা , সেই নিয়ে কিছু জানাননি প্রসিদ্ধ। জানা যাচ্ছে, বুমরাহর চোটের অবস্থা কতটা গুরুতর তা জানতেই স্ক্যান করানো হয়েছে।

এদিকে সিডনি টেস্টে চোট পাওয়ার আগে নজির গড়েন বুমরাহ। সিডনিতে মার্নাস লাবুশানেকে আউট করে টেস্ট ক্রিকেটে আরও একটি নজির গড়েন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। সিডনিতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর চলতি বর্ডার-গাভাস্কর ট্রফিতে বুমরাহের উইকেট সংখ্যা ৩২টি। আর এর সৌজন্যে বেদীর রেকর্ড ভেঙে দেন তিনি। ১৯৭৭-৭৮ মরশুমে ভারতের প্রাক্তন ক্রিকেটার বিশাণ সিং বেদী অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরি‌জে ৩১টি উইকেট নিয়েছিলেন। আর শনিবার লাবুশানেকে আউট করে বুমরাহ ভেঙ দেন ভারতের প্রাক্তন স্পিনারের ৪৬ বছরের পুরনো সেই রেকর্ড ।

আরও পড়ুন- ‘ আমার ভাগ্য অন্য কেউ ঠিক করবে না’ নিজের অবসর নিয়ে মুখ খুললেন রোহিত

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...