Saturday, March 14, 2026

অমলকান্তির স্রষ্টার জন্ম শতবার্ষিকী: সমাপ্তি অনুষ্ঠানে স্মৃতিচারণ

Date:

Share post:

জন্ম শতবার্ষিকীতে স্মৃতিচারণে অমলকান্তির স্রষ্টা। বিগত এক বছর ধরে নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা সভা হয়েছে। শনিবার ছিল এই কর্মসূচির সমাপ্তির দিন। উপস্থিত ছিলেন বিশেষ বক্তা হিসেবে অধ্যাপক দীপেশ চক্রবর্তী এবং বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এছাড়াও তার ছবিতে মাল্যদান করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। তাই কবি, লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তীও রোদ্দুর হয়েই থেকে গেলেন, থেকে যাবেন। ইতিমধ্যেই একাধিক সুখপাঠ্যর লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবার্ষিকীতে প্রকাশিত হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায় ও সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় ‘শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী’। এদিন পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির সভাকক্ষে এই অনুষ্ঠান হয়। কবিকে নিয়ে তৈরি হয়েছে একটি উদযাপন কমিটি। সেখানে সভাপতি হিসেবে রয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং সহ-সভাপতি করা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রায় সমসাময়িক সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, তিনি খুব কাছ থেকে দেখেছেন তাঁকে। নীরেন্দ্রনাথের সঙ্গে প্রথম আলাপে মুগ্ধ হয়েছিলেন শীর্ষেন্দু বাবু। নীরেন্দ্রনাথ যেভাবে কবিতা লিখতেন তা থেকে তিনি যে শিক্ষা পেয়েছেন তা চিরস্মরণীয় বলেও জানান।

 

আরও পড়ুন- সীমান্ত পেরিয়ে সোজা দিল্লি! ১২ অবৈধ বাংলাদেশী নাগরিক গ্রেফতার

_

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...