Saturday, March 14, 2026

তাঁর নামেই সিরিজ, কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক পেলেন না গাভাস্কর, দিলেন ক্ষোভ উগরে

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর সিরিজে একেরপর এক বিতর্ক। বর্ডার-গাভাসকর ট্রফি। দুই দেশের দুই কিংবদন্তির নামাঙ্কিত সিরিজ। একজন হলেন প্রাক্তন অজি ক্রিকেটার অ্যালন বর্ডার , আর আরেকজন হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। পঞ্চম টেস্টে টিম ইন্ডিয়াকে হারিয়ে বর্ডার-গাভাস্কর সিরিজ জয় করেছে অস্ট্রেলিয়া। সেই সিরিজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক পেলেন না সুনীল গাভাস্কর। যা নিয়ে রীতিমত ক্ষুদ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার।

রবিবার সিডনিতে টেস্ট জিতে প্রায় ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফিজয় করে অস্ট্রেলিয়া। মাঠে বসেই সেই মুহূর্তের সাক্ষী থাকেন সুনীল গাভাস্কর এবং অ্যালান বর্ডার, যাঁদের নামে নামাঙ্কিত এই সিরিজ। সেই ম্যাচ শেষ হওয়ার পরে দেখা যায়, পুরস্কার প্রদানের মঞ্চে হাজির ছিলেন বর্ডার। কিন্তু ডাকা হয়নি গাভাস্করকে। সিরিজ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দেন বর্ডার। ধারাভাষ্য দিতে মাঠে হাজির থাকা গাভাস্করকে অবশ্য অনুষ্ঠানের ডাকা হয়নি। আর এই ঘটনায় হতাশ গাওস্কর। তাঁর মনে হয়েছে, তিনি ভারতীয় বলেই তাঁকে ডাকা হয়নি।

এই নিয়ে গাভাস্কর বলেন, “পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকলে আমার ভালই লাগত। এটা তো বর্ডার-গাভাস্কর ট্রফি। অস্ট্রেলিয়া ও ভারত এই সিরিজ খেলে। আমার মনে হয়, আমি ভারতীয় বলেই আমাকে ডাকা হল না।“ এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন, “ আমি তো মাঠেই ছিলাম। আমাকে ডাকাই যেত। কে জিতল তার উপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান নির্ভর করে না। অস্ট্রেলিয়া যোগ্য দল হিসাবে জিতেছে। আমার বন্ধু বর্ডারের সঙ্গে আমিও কামিন্সের হাতে ট্রফি তুলে দিতে পারতাম।“

আরও পড়ুন- রোহিত-বিরাটের অবসর নিয়ে এবার মুখ খুললেন গম্ভীর, কী বললেন টিম ইন্ডিয়ার হেড কোচ ?

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...