Friday, March 20, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হল টিম ইন্ডিয়ার । সিডনিতে চলছিল ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট । সেই টেস্টে অস্টেলিয়ার কাছে ৬ উইকেটে হারল ভারতীয় দল। এই হারের ফলে ২০১৪-১৫ বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হল টিম ইন্ডিয়ার । সিরিজে টিম ইন্ডিয়ার হার ১-৩ ফলে ।

২) ১০ বছর পর বর্ডার-গাভস্কর ট্রফি হাতছাড়া ভারতের। এদিন সিডনি টেস্টে ৬ উইকেটে হারে টিম ইন্ডিয়া। আর এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল ভারতের। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে টীম ইন্ডিয়া। অপরদিকে ভারতকে পঞ্চম টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া।

৩) বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া ভারতের। দীর্ঘ ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হল ভারতের। মুলুত ব্যাটিং ব্যর্থতার কারণেই হারের মুখ দেখ টিম ইন্ডিয়া। বিশেষে করে ভারতের টপ ওর্ডার। ব্যাটে রানই পাননি বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলরা। যার ফলে পারথ টেস্ট ছাড়া আর জয় পায়নি ভারতীয় দল। আর ব্রিসবেনে ম্যাচ ডঃ বাকি সব টেস্টেই ব্যর্থ টিম ইন্ডিয়া। আর এই হারে হতাশ পঞ্চম টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া যশপ্রীত বুমরাহ।

৪) বর্ডার-গাভাস্কর ট্রফিতে একেবারেই ফর্মে ছিলেন না বিরাট কোহলি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে টেস্ট কেরিয়ার শেষ বিরাটের। নেওয়া উচিত অবসর। আর এই আবহের মধ্যে এই নিয়ে এল বড় আপডেট। ভারতীয় দলের সূত্রের খবর, এখনই অবসর নেবেন না বিরাট। দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন ২০২৭ পর্যন্ত। ঘনিষ্ঠ মহলে অবসরের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন কোহলি।

৫) ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হয় ভারতের। আর এই হারের কারণ হিসাবে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারকেই কাঠগড়ায় দাঁড় করালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হলে ৩৫০-৪০০ রান করতে হত ভারতকে।

আরও পড়ুন – বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতের হারের কারণ খুঁজে বার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

 

 

Related articles

আরজি কর হাসপাতালের লিফটে আটকে অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে টালা থানার পুলিশ

শুক্রবার সকালে কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চাঞ্চল্য। হাসপাতালের ট্রমা কেয়ারের লিফটে এক...

টিকিট মেলেনি কোথাও, ভোটযুদ্ধে নতুন দল ঘোষণা ‘ধান্দাবাজ’ রাজন্যার! 

তৃণমূল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল, বিজেপির (BJP) টিকিটে বিধানসভা ভোটে লড়ার স্বপ্নের সলিল সমাধি হতেই নতুন দল...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...