Saturday, May 23, 2026

কুয়াশার চাদরে কলকাতা বিমানবন্দরে ৬০ বিমান ওঠানামায় দেরি, এখন স্বাভাবিক

Date:

Share post:

ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা শহর। নেতাজি সু‌ভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে সোমবার প্রভাব পড়েছে বিমান ওঠানামায়। ঘন কুয়াশার কারণে সোমবার সকালে দু’ঘণ্টায় মোট ৬০টি বিমানের পরিষেবা বিঘ্নিত হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দমদম থেকে এদিন ৩০টি বিমান দেরিতে রওনা দিয়েছে। অবতরণেও দেরি হয়েছে ৩০টি বিমানের।

উত্তর ২৪ পরগনায় সোমবার ঘন কুয়াশার পূর্বাভাস আগে থেকেই ছিল। জেলার কোনও কোনও অঞ্চলে দৃশ্যমানতা ৫০ মিটারেও নেমে আসে। ঘন কুয়াশার প্রভাবে দৃশ্যমানতা কমে যায় বিমানবন্দরেও। দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, দৃশ্যমানতা কম থাকার কারণে সকাল ৭টা থেকে বিমানবন্দরে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়।
কুয়াশার কারণে বিমান পরিষেবা বিঘ্ন হওয়ায় যাত্রীদেরও দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হয় বিমানবন্দরে। যদিও কলকাতা বিমানবন্দরের ডিরেক্টরের দাবি, অপেক্ষমাণ যাত্রীদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে। এখন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বিমান পরিষেবা।

 

Related articles

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...