Tuesday, February 3, 2026

ক্লান্ত ক্রিকেটাররা, দ্রুত দেশে ফিরতে চাইছেন বিরাট-রোহিতরা : সুত্র

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি । সিরিজে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া । ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হয় ভারতের । এই সিরিজ খেলতে ২ মাস অস্ট্রেলিয়ায় ছিলেন বিরাট কোহলি, কে এল রাহুলরা । আর এবার নাকি আর অস্ট্রেলিয়ায় থাকতে চাইছেন না ভারতীয় দলের ক্রিকেটারেরা। সূত্রের খবর দ্রুত দেশে ফিরতে চাইছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা । দ্রুত বাড়ি ফিরতে চাইছেন। কিন্তু একসঙ্গে সকলের বিমানের টিকিট পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘দলের লজিস্টিক্স ম্যানেজার দ্রুত ব্যবস্থার চেষ্টা করছেন। যেমন টিকিট পাওয়া যাচ্ছে, সে ভাবে দেশে ফেরার বিমান ধরছেন ক্রিকেটারেরা।” এছাড়াও জানা যাচ্ছে, সকলে একসঙ্গে না ফেরায় আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। নিজেদের সুবিধা মতো শহরে ফিরবেন ক্রিকেটার এবং কোচেরা। সোমবার সকালে কয়েক জন সিনিয়র ক্রিকেটার বিমানে উঠে পড়েছেন। আশা করা হচ্ছে, মঙ্গলবার সকালের মধ্যে সকলে বিমানে উঠে পড়তে পারবেন।

গত নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যায় টিম ইন্ডিয়া । অস্ট্রেলিয়ায় ৭৭০০ কিলোমিটারের বেশি সফর করতে হয়েছে ভারতীয় দলকে। পাঁচটি টেস্ট খেলতে পাঁচ জায়গায় সফর করতে হয় টিম ইন্ডিয়াকে। আর এতেই ক্লান্ত ক্রিকেটারেরা । দ্রুত বাড়ি ফিরে বিশ্রাম নিতে চাইছেন। সূত্রের খবর, ক্রিকেটারদের অনুরোধ রাখতে গিয়ে সমস্যায় পড়েছেন ভারতীয় দলের লজিস্টিক্স ম্যানেজার। ক্রিকেটারদের যাওয়া-আসা, থাকার ব্যবস্থা করার দায়িত্ব থাকে তাঁর উপর। সব ক্রিকেটারের একসঙ্গে ফেরার ব্যবস্থা করতে পারেননি তিনি। কারণ এত কম সময়ে একসঙ্গে এতগুলি টিকিট পাওয়া যায়নি।

আরও পড়ুন- রোহিতের ‘ভুয়ো’ স্ত্রীকে মেসেজ অশ্বিনের, ভুল বুঝতে পেরে কী করলেন তিনি ?

 

 

 

 

spot_img

Related articles

আরও বড় ব্যবধানে জিতব: দিল্লি থেকে বাংলা জয়ের বার্তা তৃণমূল সভানেত্রীর

বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য

শহরের শিল্পাঞ্চলের ধোঁয়া আর গ্রামের বাতাসের ধুলো— দুইয়ের বিষক্রিয়া কি সমান? নাকি জনস্বাস্থ্যের ওপর এদের প্রভাব ভিন্ন? দূষণের...

দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নাক গলালে ব্যবসা বন্ধ করে বিদায় নিতে হবে মেটার (Meta)হোয়াটসঅ্যাপকে (Whatsapp) । হোয়াটসঅ্যাপের বিতর্কিত...

বেনজির: SIR-শুনানিতে সুপ্রিম কোর্টে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী? মিলেছে নিরাপত্তার ছাড়পত্র

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে বিতর্ক তুঙ্গে। রবিবারই জাতীয় নির্বাচন কমিশন ও CEO...