Thursday, June 4, 2026

ভারত অধিনায়ককে কটাক্ষ প্রাক্তন অজি ক্রিকেটারের, বললেন কমেডিয়ান হিসাবে ভবিষ্যৎ আছে রোহিতের

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি। ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া ভারতের। এই টেস্টে একে বারেই ব্যর্থ রোহিত শর্মা। ব্যাট হাতে রান করতে পারেননি ভারত অধিনায়ক। যার শেষ টেস্টে সরে দাঁড়ান রোহিত। নামেননি সিডনি টেস্টে । আর এই নিয়ে ভারত অধিনায়ককে কটাক্ষ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন কাটিচ। কটাক্ষ করে রোহিতকে স্ট্যান্ড আপ কমেডি করার পরামর্শ দেন তিনি।

এক সাক্ষাৎকারে কাটিচ বলেন, “ যদি আপনি রোহিতের স্কোর দেখেন, তাহলে বুঝতে পারবেন কী দুর্দশা। আমরা তো এই টেস্টে দেখলাম। নিজেকে বসিয়ে নিঃস্বার্থ আচরণ করে ভালোই করেছে। আমি ওর ইন্টারভিউটা শুনলাম। খুব ভালো ভালো কথা বলেছে। এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে ওর ভবিষ্যৎ আছে। ক্রিকেট কেরিয়ার শেষ করে রোহিত স্ট্যান্ড আপ কমেডি করতে পারে। ওর রসবোধ তো খুবই ভালো।।“

তবে এখানেই থামেননি কাটিচ। ইংল্যান্ড টেস্টে রোহিতের খেলা নিয়ে কটাক্ষ করেছেন তিনি। কাটিচ বলেন, “ শুধু ওই জানে এখনও ভালো খেলার খিদে আছে কিনা। রোহিতের বয়স এখন ৩৭। ইংল্যান্ড সিরিজ কিন্তু একেবারেই সহজ হবে না। ওদের গাস অ্যাটকিনসন আর ব্রাইডন কারসের মতো পেসার আছে। যদি রোহিত ইংল্যান্ড সফরে খেলে বা ভারতীয় নির্বাচকরা ওকে ইংল্যান্ডে পাঠায়, তাহলে ওকে সমস্যায় পড়তে হবে। টেস্টে সামনের দিকে ব্যাট করা ৩৭ বছর বয়সি একজনের জন্য নয়।“

আরও পড়ুন- ক্লান্ত ক্রিকেটাররা, দ্রুত দেশে ফিরতে চাইছেন বিরাট-রোহিতরা : সুত্র

 

 

 

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...