Thursday, April 23, 2026

প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ! আচমকা ঘোষণা জাস্টিন ট্রুডোর

Date:

Share post:

দেশের টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে আচমকাই প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘোষণা কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau)। নিজের দল লিবেরাল পার্টি (Liberal Party) ও গভর্নর জেনারেল উভয়ের কাছেই দল ও দেশের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। নিজেই প্রকাশ্যে জানালেন সে কথা।

সম্প্রতি কানাডার অর্থনীতি, সন্ত্রাসদমন ও বৈদেশিক নীতি নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন জাস্টিন ট্রুডো। জি-টোয়েন্টি থেকে একাধিক শীর্ষ সম্মেলনে কার্যত ব্রাত্য থেকে যেতে দেখা গিয়েছে ট্রুডোকে। অন্যদিকে আমেরিকায় রাষ্ট্রপতি পদে ট্রাম্পের (Donald Trump) জয়ী হওয়ার পরে অনুপ্রবেশ ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ে বৈঠক হয় দুই রাষ্ট্র নেতার। সেখানেও ব্যাকফুটে চলে আসেন ট্রুডো।

এরপরই ট্রুডোকে কাঠগড়ায় তুলে পদত্যাগ করেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড (Chrystia Freeland)। তিনি অভিযোগ তোলেন অর্থনৈতিক সংস্কারের দিকে নজর না দিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বৈদেশিক বাণিজ্য নিয়ে যে নীতি তিনি নিয়েছেন তাতে দেশের অর্থনীতি আরও তলানিতে চলে যাবে। অন্যদিকে খালিস্তানি (Khalistani) জঙ্গিদের আশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে সুর চালানোর পর ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও বিশ্বের কাছে ট্রুডোর দ্বিচারিতার পর্দা ফাঁস করা হয়েছে।

এই পরিস্থিতিতে সোমবার সকালে ট্রুডো (Justin Trudeau) ঘোষণা করেন তিনি দলের নেতা এবং দেশের প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে চলেছেন। বর্তমানে যে সরকার দেশ পরিচালনা করছে তাদের আদর্শ সংখ্যাগরিষ্ঠতা নেই বলে তিনি জানান। তাই দেশে দ্রুত নির্বাচন প্রয়োজন বলেও গভর্নরের কাছে অনুরোধ করেন তিনি। কানাডার পাশে থাকার বার্তা দিলেও তাঁর জমানায় কানাডার সংসদ যে অচলাবস্থার মধ্যে পড়ে রয়েছে তাও স্বীকার করে নেন তিনি। লিবেরাল পার্টিকে (Liberal Party) পরবর্তী নেতা নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন ট্রুডো।

Related articles

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...