Wednesday, June 3, 2026

আদালতে চার্জগঠন শিক্ষক নিয়োগ মামলার, ‘কাল্পনিক’ অভিযোগ দাবি পার্থর

Date:

Share post:

শিক্ষক নিয়োগ মামলার চার্জগঠন ইডির বিশেষ আদালতের (Special ED Court)। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য, সুজয়কৃষ্ণ ভদ্র, অয়ন শীল, শান্তনু বন্দ্যোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন (charge frame) করা হয় সোমবার। ইডির মামলায় এর পরেই শুরু হবে বিচার পর্ব।

এদিন শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নিজেকে নির্দোষ বলে দাবি করেন। বলেন তিনি নির্দোষ। অভিযোগের সমস্তটাই কাল্পনিক। বিচারপর্বে প্রমাণ হয়ে যাবে সব কাল্পনিক। অন্যদিকে বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) দাবি করেন মামলা থেকে ডিসচার্জের যে আবেদন তাঁর তরফ করা হয়েছিল, তার অর্ডার এখনও পাননি। সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে চার্জগঠন কী করে হবে, প্রশ্ন মানিকের।

এদিন বিচারক পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির (Enforcement Directorate) আনা সব অভিযোগ পড়ে শোনান। একইভাবে মানিক, অয়ন, সুজয়কৃষ্ণর বিরুদ্ধে আনা অভিযোগও পড়ে শোনানো হয় আদালতে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...