Monday, May 18, 2026

কাজিরাঙায় জঙ্গল সাফারিতে গিয়ে জিপ থেকে গন্ডারের মুখে পড়ল মা-মেয়ে!

Date:

Share post:

কখনও কল্পনাও করেননি যে এমন ঘটনা ঘটতে পারে। কিন্তু বাস্তবে তাই ঘটেছে। শীতের মরশুমে অনেকেই বেরিয়ে পড়েছেন পাহাড় অথবা জঙ্গলে ঘুরতে। আর সেই জঙ্গলে গিয়ে অনেকেই জঙ্গল সাফারির আনন্দ উপভোগ করেন।কিন্তু জঙ্গল সাফারিতে গিয়ে এবার জিপ থেকে পড়ে গেলেন মা ও একরত্তি মেয়ে।জানলে চমকে যাবেন যে তারা যেখানে পড়লেন সেখানে দাঁড়িয়ে ছিল একশৃঙ্গ গন্ডার। আর গন্ডারের মুখে পড়ে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যান মহিলা। আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় তাদের। এই হাড়হিম করা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। যদিও ওই ভিডিয়ো’‌র সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

এই শিহরণ তোলা ঘটনাটির ঘটনাস্থল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানে এই একশৃঙ্গ গন্ডার বেশি দেখা যায়। আর এটা এখানে বিখ্যাতও। তাই পর্যটকরা এখানে তা দেখতে ভিড় করেন। প্রত্যেক বছর হাজার হাজার পর্যটক জঙ্গল সাফারি করতে এই কাজিরাঙা জাতীয় উদ্যানে আসেন। সম্প্রতি এখানেই একটি পর্যটকদের দল এসেছিল। আর সেখানে জঙ্গল সাফারি করতে গিয়েই বিপত্তি ঘটে।

জানা গিয়েছে, এই কাজিরাঙা জাতীয় উদ্যানের জঙ্গলে তিনটি গাড়ি নিয়ে প্রবেশ করার সময় বিপত্তি ঘটে। রাস্তার বাঁকে ওই গাড়ি থেকে পড়ে যান এক মহিলা ও তার একরত্তি কন্যা। আর তারা পড়ে গিয়ে সামলে উঠে দেখেন তাদের সামনেই দাঁড়িয়ে আছে একটি একশৃঙ্গ গন্ডার। বিপদ বুঝতে পেরে এবং প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে চিৎকার জুড়ে দেন তারা। ওই শিশুকন্যা কান্না জুড়ে দেয়। তখন ওই চেঁচামেচি এবং কান্নার আওয়াজ শুনে গন্ডার রাস্তা বদলে অন্যদিকে চলে যায়। এই ভিডিয়োই এখন প্রকাশ্যে এসেছে। যা নিয়ে চলছে চর্চা।

গন্ডারটি চলে যাওয়ার পরে মেয়েকে নিয়ে আবার গাড়িতে চড়েন ওই মহিলা। কাজিরাঙা প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং সাফারির সময় পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।এই ঘটনার পর বাড়তি সতর্ক প্রশাসন।

 

Related articles

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...