Friday, May 8, 2026

বাংলার বাড়ি প্রকল্পে আইএসএফ সদস্যের স্বামীর বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ

Date:

Share post:

বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি  চাওয়ার অভিযোগ উঠল। আইএসএফ সদস্যের স্বামী মোহাম্মদ কামরুজ্জামানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই স্থানীয় বিডিওর কাছে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

কেন্দ্রের বিজেপি সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। দরিদ্র মানুষের কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের টাকায় বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। পাশাপাশি নির্দেশ দিয়েছেন কেউ কাটমানি চাইলে এক টাকাও দেবেন না। তারপরেও আইএসএফ পঞ্চায়েত সদস্যের স্বামী বাড়ি বাড়ি গিয়ে ১০, ১৫ হাজার করে কাটমানি চাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু তাই নয় টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা এবং অন্যান্য প্রকল্পের টাকা আটকে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...