Wednesday, May 6, 2026

বিকাশের বিরুদ্ধে দেবদেবীদের ‘অপমানে’র অভিযোগ শুভেন্দুর, পাল্টা কটাক্ষ CPIM নেতার

Date:

Share post:

হিন্দু দেবদেবীদের অপমান করার অভিযোগ তুলে সিপিআইএম (CPIM) নেতা বিকাশ ভট্টাচার্যকে (Bikash Bhattacharjee) আক্রমণ বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari)। পাল্টা শুভেন্দুকে “শাস্ত্র পড়েন না” বলে খোঁচা দিলেন বিকাশ।

বামেদের বিরুদ্ধে বরাবরই হিন্দু ধর্ম, শাস্ত্র, দেব-দেবী না মানার অভিযোগ তোলে গেরুয়া শিবির। এবার সিপিআইএম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্য হিন্দু দেবদেবীদের অপমান করেছেন বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। অভিযোগের সপক্ষে সমাজমাধ‌্যমে একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু। সেখানে একটি কর্মসূচিতে বক্তব‌্য রাখছেন বিকাশ। শুভেন্দু তাঁর পোস্টে লেখেন, “বামপন্থার বস্তা পচা মনোভাবকে ধিক্কার জানাই। সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য হিন্দু ধর্মে বিশ্বাসী লোকজনের ভাবাবেগে আঘাত হেনে নিজেকে একজন ‘সেকুলার’ প্রতিষ্ঠিত করার জন‌্য এর পূর্বেও খোলা রাস্তায় নানারকম কৌশলজনিত চমকপ্রদ কাণ্ড কারখানা করে দেখিয়েছেন। কিন্তু ভোট বাক্সে তার প্রতিফল মেলেনি। ওনার ও ওনার দলের প্রাপ্ত ভোট কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকেছে।”

এরপরই মারাত্মক অভিযোগ তুলে শুভেন্দু বলেন, “তিনি আবারও হিন্দু ধর্মের আরাধ‌্য দেবদেবীদের নিয়ে বেশ কিছু আপত্তিকর, অপমানজনক ও ঘৃ‌ণ্য মন্তব‌্য করেছেন। তিনি বলেছেন দেবতারা অশিক্ষিত। মা কালীকে ডাকাত বলেছেন।” সরাসরি বামনেতাকে উদ্দেশ‌্য করে শুভেন্দু লেখেন, “আমি বিকাশবাবুকে বলতে চাই সেকুরালিজমের নামে আপনারা হিন্দু ধর্মের আস্থা এবং বিশ্বাসের উপর আঘাত হানা বন্ধ করুন।”

সিপিএমকেও আক্রমণ করেছেন বিরোধীদল নেতা। তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গের জনগণ আপনাদের আস্তাকুঁড়েতে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনাদের অস্তিত্ব এখন নোটার থেকেও নীচে এসে দাঁড়িয়েছে।’’ রীতিমতো হুঁশিয়ার এগিয়ে বিরোধী দলনেতা লেখেন, “আমি শুধু আপনাকে সাবধান করতে চাই আপনি সনাতন ধর্মের অনুসারী দের, হিন্দুদের আস্থা ও বিশ্বাসে এই ধরনের আলপটকা মন্তব্য করা বা আঘাত হানা বন্ধ করুন। নয়তো মানুষ মনে করবে যে আপনি মানসিক ভারসাম্য হারিয়েছেন

শুভেন্দুর এই অভিযোগ প্রসঙ্গে পাল্টা তাকে শাস্ত্র জানেন না বলে কটাক্ষ করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। জানান, ‘‘আমি যা বলার গবেষিকা প্রকাশিত প্রন্থের ভিত্তিতে একথা বলেছি। শুভেন্দু দা বই পড়েন না, শাস্ত্রও পড়েন না।’’

Related articles

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...