Saturday, March 14, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ফের বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন সুনীল গাভাস্কর। বিরাটের ব্যবহারে ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার। সদ্য শেষ হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি। সেই সিরিজে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার স্যাম কনস্টাসকে ধাক্কা মেরেছিলেন বিরাট। বিরাটের এই ব্যবহার মেনে নিতে পারছেন না গাভাস্কর।

২) নতুন বিদেশি সই করাল ইস্টবেঙ্গল এফসি। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলতেই ভেনেজুয়েলার স্ট্রাইকার রিচার্ড সেলিসকে সই করাল লাল-হলুদ। ডার্বির আগেই নতুন বিদেশির নাম ঘোষণা করে দিল দল। রিচার্ড লেফট উইঙ্গার ও স্ট্রাইকার, দুই পজ়িশনেই খেলতে পারেন । ইস্টবেঙ্গলে যোগ দিতেই রিচার্ড জানিয়ে দিলেন লাল-হলুদে খেলতে মুখিয়ে তিনি।

৩) বর্ডার-গাভস্কর ট্রফিতে হারের পরই বিস্ফোরক ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হওয়ার কারণ হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে দুষলেন তিনি। পাশাপাশি মহম্মদ শামির ফিটনেস নিয়ে বিসিসিআইয়ের লুকোচুরিতে ক্ষুব্ধ শাস্ত্রী।

৪) মুম্বই ম্যাচের শেষ মুহূর্তে ডিফেন্সের ভুলে ৩-২ গোলে হারে ইস্টবেঙ্গল । শেষমেশ লড়াই করেও হারের মুখ দেখে কেল্টন সিলভারা । আর এতেই খুশি নন লাল-হলুদ কোচ পিএসকার ব্রুজো। দল দুর্দান্ত লড়ে ঘুরে দাঁড়ালেও এই দলের লড়াই খুশি করতে পারেনি ইস্টবেঙ্গল কোচকে ।

৫) শুরু হয়েছে মালয়েশিয়া ওপেন। কিন্তু প্রথম দিনেই থমকে গেল বহু ম্যাচ। ছাদ দিয়ে জল পড়ছে। যে কারণে ম্যাচ থামিয়ে দিতে বাধ্য হন আয়োজকেরা। থেমে যায় ভারতীয় শাটলার এইচএস প্রণয়ের ম্যাচও।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...