Saturday, March 14, 2026

পরের বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, জানিয়ে দিলেন নেইমার

Date:

Share post:

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ বিশ্বকাপ নেইমার জুনিয়রের। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন নেইমার নিজেই। পাশাপাশি নেইমার লিওনেল মেসি, লুই সুয়ারেসের সঙ্গে এক ক্লাবে খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন। একসময় মেসি, নেইমার এবং সুয়ারেজের যুগলবন্দি দাপিয়ে বেরিয়েছিল ইউরোপের ফুটবলে। তারপর তিনজনের পথ আলাদা হয়েছে।

এক সাক্ষাৎকারে নেইমার বলেন, “ আমি চেষ্টা করব। আমেরিকায় দলের সঙ্গে যেতে চাই। জাতীয় দলে ফেরার জন্য যাবতীয় চেষ্টা করব। ওটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে। শেষ সুযোগ কোনও ভাবেই হাতছাড়া করতে চাই না। বিশ্বকাপ খেলার জন্য আপ্রাণ চেষ্টা করব।“

এদিকে মেসি-সুয়ারেজের সঙ্গে খেলার ইচ্ছা প্রকাশ করে নেইমার বলেন, “ মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারলে দারুণ হবে। ওরা আমার বন্ধু। এখনও আমরা কথা বলি। আমাদের তিনজনের জুটিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করাই যায়। যদিও আমি আল-হিলালে এখন ভালোই আছি। কিন্তু ফুটবল মানেই তো চমক। ভবিষ্যতে কী হয় কে বলতে পারে। “ এখানেই না থেমে নেইমার আরও বলেন, “ আমার পিএসজি ছাড়ার খবর যখন প্রকাশ্যে আসে, তখন আমেরিকার দলবদলের বাজার বন্ধ হয়ে গিয়েছিল। ফলে আমার কাছে ইন্টার মায়ামিতে যাওয়ার আর কোনও সুযোগ ছিল না। সৌদির যে পরিকল্পনা ছিল, সেটা আমার খুব পছন্দ হয়েছিল। সেই জন্য আমি সৌদি প্রো লিগে খেলার সুযোগ বেছে নেই। “

পিএসজি থেকে ২০২৩ সালে সৌদি আরবের আল হিলালে যোগ দেন নেইমার। তবে যোগ দেওয়ার পর থেকে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন নেইমার। অস্ত্রোপচারের কারণে বেশির ভাগ সময়টাই থাকতে হয়েছে মাঠের বাইরে। এ বছরের জুন পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তি রয়েছে নেইমারের।

আরও পড়ুন- জল্পনার অবসান, ঘোষিত আইএসএল-এর ফিরতি ডার্বির ভেন্যু, কোথায় হচ্ছে বড় ম্যাচ ?

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...