Sunday, May 17, 2026

বিরাট-কনস্টাস ঝামেলা, সেই নিয়ে এবার মুখ খুললেন অজি তরুণ ক্রিকেটার নিজেই

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে বর্ডা-গাভাস্কর ট্রফি। ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া টিম ইন্ডিয়ার। তবে এই সিরিজে সব থেকে চর্চার বিষয় ছিল বিরাট কোহলি এবং স্যাম কনস্টাসের ঝামেলা । যার জন্য শাস্তিও পান কোহলি। আর এবার সেই ঝামেলা নিয়ে মুখ খুললে কনস্টাস।

ভারত-অস্ট্রেলিয়ার মেলবোর্ন টেস্ট প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই উত্তপ্ত হয়ে ওঠে চতুর্থ টেস্ট। কনস্টাসকে ‘ইচ্ছাকৃত’ ধাক্কা মারার অভিযোগ ওঠে বিরাট কোহলির বিরুদ্ধে। সেই নিয়ে এবার অজি তরুণ ক্রিকেটার বলেন, “ দ্বৈরথের প্রতিটা সেকেন্ড উপভোগ করেছি। অনেক কিছু শিখেছি। আশা করি পরের সফরগুলোতে শিক্ষাগুলো কাজে লাগাতে পারব।“

এখানেই না থেমে কনস্টাস আরও বলেন, “সিডনি ম্যাচের পর কোহলিকে বলি, ও আমার আদর্শ। কোহলির মতো ক্রিকেটারের বিরুদ্ধে খেলা বিরাট সম্মানের। কোহলির সঙ্গে কথা বলার সময় একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ওর উপস্থিতিটাই অন্য রকম। ভারতের সমর্থকেরা সেটা ভাল বুঝতে পারে। তাই সারাক্ষণ ওর নাম ধরেই চিৎকার শুনতে পাচ্ছিলাম। কোহলির পা সব সময় মাটিতে থাকে। মানুষ হিসাবেও খুব ভাল। শ্রীলঙ্কা সফরে ভাল খেলার জন্য শুভেচ্ছা জানাল। আমার গোটা পরিবার বিরাটকে ভালবাসে। আমি ছোটবেলা থেকে ওকেই আদর্শ মেনে বড় হয়েছি। কোহলি ক্রিকেটের কিংবদন্তি।“

আরও পড়ুন- পরের বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, জানিয়ে দিলেন নেইমার

 

 

 

 

 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...