Thursday, June 4, 2026

শুধু ডায়মন্ড হারবার নয়, সাংসদ অভিষেকের সেবাশ্রয় পাশে দাঁড়ালো জলপাইগুড়ির শিশুর

Date:

Share post:

মাত্র ৭ দিনেই মানুষের পাশে দাঁড়ানোয় জনপ্রিয়তার শীর্ষে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগে শুরু হওয়া সেবাশ্রয় ক্যাম্প। দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার প্রয়োজনীয়তা ঠিক কতটা সপ্তম দিনে দেখালো সেবাশ্রয়, যেখানে ডায়মন্ড হারবার পর্যন্ত পরিষেবার জন্য ছুটে এলেন জলপাইগুড়ির এক পরিবার। পেলেন বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি। সেবাশ্রয়ের সেবা ডায়মন্ড হারবারের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেল উত্তরবঙ্গেও।

জলপাইগুড়ির মূক ও বধির একটি শিশুকে নিয়ে তার বাবা-মা বুধবারে ডায়মন্ড হারবার আসেন। চিকিৎসক ওই শিশুটির একটি ছোট অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেবাশ্রয় ক্যাম্প থেকে সেই অস্ত্রোপচার বিনামূল্যে পাওয়ার প্রতিশ্রুতি পান জলপাইগুড়ির ওই পরিবার। সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের কথা জেনে ডায়মন্ড হারবারে এসে যে পরিষেবা পেয়েছে ওই পরিবার তাতে তাঁরা আপ্লুত বলে জানান।

তবে শুধু জলপাইগুড়ির ওই শিশু নয়, বুধবার সপ্তম দিনের চিকিৎসা পরিষেবা শিবিরে তৈরি হলো নতুন মাইল ফলক। যেখানে মাত্র ৭ দিনে পরিষেবা দেওয়া হল এক লক্ষ মানুষকে। ৯ বছরের একটি শিশু বিনামূল্যে দ্রুত হার্টের চিকিৎসার প্রতিশ্রুতি পায়। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে সময়ানুবর্তী চিকিৎসা দেওয়া হয়। আবার দুর্ঘটনায় আহতকে দ্রুত রেফারের ব্যবস্থা করা হয়।

এদিন এই ক্যাম্পে ডায়মন্ড হারবারে সাত বছরের একটি শিশুকে নিয়ে আসা হয় যে ভুলবশত একটি ৫ টাকার কয়েন গিলে ফেলেছিল। ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে রেফারের মাধ্যমে দ্রুত বিপদমুক্ত হয় শিশুটি। এরপরই তার পরিবার সংসদকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি এই ক্যাম্পের উপযোগিতার কথা তুলে ধরেছেন।

বুধবার ক্যাম্পে পরিষেবা পান ৩০,৪৮০ জন। বিনামূল্যে ওষুধ দেওয়া হয় ১০,১৮৩ জনকে। বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়তো ২৯৯ জনকে। বিভিন্ন রোগের পরীক্ষা করা হয় ১০,৭০৮ জনের। বুধবারের শিবিরে এই শিবির আয়োজনের উদ্দেশ্য অনেকাংশে সফল হওয়ায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, একটি উদ্যোগ প্রতিশ্রুতিবদ্ধ ও যত্নের সঙ্গে নিলে এভাবেই পার্থক্য তৈরি করে দেয়।

আরও পড়ুন- ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে মারার অভিযোগ বাংলাদেশের কোস্টগার্ডের বিরুদ্ধে

_

_

_

_

_

_

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...