Saturday, May 23, 2026

রানে ফিরতে এবার কাউন্টিতে কোহলি : সূত্র

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে বর্ডার-গাভাক্র ট্রফি। সেই সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। এই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। আর এবার সূত্রের খবর, রানে ফিরতে এবার কাউন্টি খেলতে পারেন কোহলি।

টেস্ট ক্রিকেটে একেবারেই ব্যর্থ কোহলি। ২০২১ সালের পর গত ৪ বছরে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন ২৩ বার। এরপর টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরও ঘোরোয়া ক্রিকেটে খেলার কথা বলেন । তবে ২০১২ সালের পর রঞ্জি ট্রফিতে খেলেননি কোহলি। তবে এবার নাকি তিনি ইংলিশ কাউন্টিতে নামতে দেখা যাবে বিরাটকে। এই নিয়ে এক সংবাদমাধ্যমের দাবি, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে কাউন্টিতে হাত ঝালিয়ে নিতে পারেন কোহলি। শোনা যাচ্ছে জুনে ইংল্যান্ড সফরে যাওয়ার আগে কাউন্টি খেলতে পারেন কোহলি। সে দেশে গিয়ে অভ্যস্ত হওয়ার জন্যই এমন ভাবনা তাঁর। যদিও আইপিএলের কারণে কাউন্টিতে ক’টি ম্যাচ কোহলি খেলার সুযোগ পাবেন তা বলা কঠিন। আইপিএল ছেড়ে কাউন্টি খেলতে তিনি যাবেন কিনা তা নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টে মাত্র রান করেছেন ১৯০ । প্রথম টেস্টে একটি শতরান ছিল। এছাড়াও অজিদের বিরুদ্ধে একইভাবে বার বার আউট হয়েছেন তিনি।

আরও পড়ুন- ‘বিরাটকে নিষিদ্ধ করা হক’, বিস্ফোরক এই প্রাক্তন ক্রিকেটার

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...