Sunday, May 3, 2026

জোকায় ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড! নিয়ন্ত্রণে আগুন, ঘরছাড়া বহু

Date:

Share post:

জোকায় ঝুপড়িতে বিধ্বংসী আগুন।বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই ঝুপড়িতে আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ ঘটতে থাকে। সঙ্গে হাওয়া থাকায় একের পর এক ঝুপড়িতে আগুন লেগে যায়। ঘটনার আকস্মিকতায় ঝুপড়ির বাসিন্দারা দৌড়দৌড়ি করতে থাকেন। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও, আগুনের তীব্রতা এতটাই ছিল যে তাদের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগান দমকল কর্মীরা। এদিকে হাইওয়ের পাশে অগ্নিকাণ্ডের জেরে ব্যহত হয় যান চলাচলও।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আয়ত্তে এসেছে আগুন। তবে পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক ঝুপড়ি। ফলে শীতের রায়ে আশ্রয়হারা হলেন বহু মানুষ। এরপর কী হবে তা নিয়ে দুশ্চিন্তায় তাঁরা। এদিকে কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি। দমকলকর্মীরা জানিয়েছে, আগুন পুরোপুরি না নেভা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ বলা সম্ভব নয়।

আরও পড়ুন- হাইকোর্টে মুখ পুড়ল অধীরের, ভর্ৎসনা ক্ষুব্ধ প্রধান বিচারপতির

_

_

_

_

_

_

_

_

_

Related articles

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...