Sunday, May 17, 2026

বাম আমলে প্রাথমিক নিয়োগের দুর্নীতি প্রকাশ্যে! ২৭ জানুয়ারির মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

এবার ২০০৯ সালের প্রাথমিক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এল। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড জালিয়াতি করে চাকরি পাওয়ার অভিযোগে  কলকাতা হাইকোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের ২২টি DPSC-এর রিপোর্ট তলব করেছেন এবং সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড যাচাই করে ২৭ জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন।মূলত: Exempted Category তে কর্মরত প্রাথমিক শিক্ষকদের কার্ড যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা ডিপিএসসি আইনজীবী গৌরব দাস জানিয়েছেন, ২০০৯ নিয়োগ প্রক্রিয়ায় ১৫০ জন প্রাথমিক শিক্ষকতার চাকরি পান এক্সম্পেটেড ক্যাটাগরিতে। তাদের মধ্যে ২৬ জনের জালিয়াতির তথ্য হাতে এসেছে। ওই চাকরি বাতিল করে দেওয়া হয়েছে।

২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক্সেম্পেটেড ক্যাটাগরিতে আর কত এরকম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড জালিয়াতি করে চাকরি হয়েছে, খতিয়ে দেখতে চায় কলকাতা হাইকোর্ট। তিনি আরও জানান, তাই রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষা সংসদকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে কার্ডগুলি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করার।

 

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...