Thursday, April 23, 2026

ডোরাকাটার লুকোচুরিতে নাজেহাল মৈপীঠবাসী, শুক্রের সকালে ফের জঙ্গলে বাঘ

Date:

Share post:

কখনও জলে জঙ্গলে কখনও প্রকাশ্য লোকালয়ে, বছরের শুরু থেকেই লুকোচুরি খেলায় ব্যস্ত সুন্দরবনের (Sundarbans) রাজা। তবে শুক্রবারে সকালে স্বস্তিতে মৈপীঠবাসী। নিজের ডেরাতে ফিরেছে বাঘ-বাবাজি। নদীর পাড়ে মিলেছে বাঘের পায়ের ছাপ দেখে বনকর্মীদের অনুমান, ফের গভীর জঙ্গলে ফিরে গিয়েছে দক্ষিণরায়।

গত সোমবার থেকে কুলতলির মৈপীঠে বাঘের আতঙ্ক। শুরু হয় খোঁজাখুঁজি, পৌঁছে যায় বিশেষজ্ঞ টিম। ফাঁদে পা না দিয়ে বুধে রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger) ফেরে জঙ্গলে। বৃহস্পতিবার মৈপীঠে ফের আগমন হয় বাঘের। নগেনাবাদে নদী সংলগ্ন এলাকায় মেলে পায়ের ছাপ।খবর পেয়েই ঘটনাস্থলে যান বন দফতরের এডিএফও (ADF, Forest Department) অনুরাগ চৌধুরী-সহ রেঞ্জার শুভায়ু সাহা ও অন্যান্যরা। জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু হওয়ার মাঝেই বেগতিক দেখে ডোরাকাটা ফের জঙ্গলেই চলে গেছে বলে অনুমান বন কর্মীদের। শুক্রবার সকালে নদীর পাড়ে বাঘের পায়ের টাটকা ছাপ দেখে এই ব্যাপারে নিশ্চিত হয়েছেন কর্তব্যরত আধিকারিকরা। কিন্তু এভাবে বাঘের আনাগোনা বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন মৈপীঠ-সহ (maipith) কুলতলি এলাকার বাসিন্দারা।

 

Related articles

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...

কেন এত ভোটদান? প্রথম দফার ভোটদানের হারের ব্যাখ্যা মমতার, কটাক্ষ মোদির প্রচারকে

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৯ শতাংশ। চৌরঙ্গীর দলীয় প্রার্থী নয়না...

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...