Monday, May 11, 2026

রাজনীতির উর্ধ্বে: বালুরঘাটে বাংলার বাড়ির টাকা সিপিএম কর্মীকে, আপ্লুত পরিবার

Date:

Share post:

রাজনীতির উর্ধ্বে উঠে বাংলার মানুষকে পরিষেবা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আরও একটি উদাহরণ মিলল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চকভৃগু এলাকায়। CPIM কর্মীর অ্যাকাউন্টে ঢুকল বাংলার বাড়ির টাকা। মুখ্যমন্ত্রীকে অকুণ্ঠ ধন্যবাদ নিরঞ্জন দাসের। স্বীকার করলেন তাঁর দল পরিবারকে কখনও দেখেনি।

দল ক্ষমতায় নেই। তাও লাল ঝান্ডা ছাড়েননি চকভৃগুর বাসিন্দা নিরঞ্জন দাস (Niranjan Das) ও তাঁর পরিবার। দীর্ঘদিন ধরেই বাম সমর্থক এই পরিবারের নুন আনতে পান্তা ফুরোয়। বাম আমলেও তাদের অবস্থার কোনও পরিবর্তন হয়নি। দাস পরিবারের অভিযোগ, সিপিএম CPIM কর্মী হওয়ার পরেও অসময়ে পাশে দাঁড়ায়নি আলিমুদ্দিন। নিরঞ্জনের স্ত্রী মিনতি দাস মণ্ডল জানান, দীর্ঘদিন ধরেই মাটির বাড়িতে থাকেন। এলাকায় দুধের ব্যবসা করেন নিরঞ্জন। একমাত্র সন্তান বিশেষ ক্ষমতাসম্পন্ন। ২১ বছরের ছেলের চিকিৎসার জন্য অনেক খরচ হয়েছে। আর্থিক অনটনে মাটির বাড়িতে ফাটল। বাংলা আবাস যোজনায় পাকা বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দেওয়ার পরেই আশার আলো দেখে দাস পরিবার।

রাজ্যজুড়েই বাড়ি তৈরির নামে তালিকা শুরু হয়। চকভৃগু এলাকাতেও আবেদনকারীদের বাড়ির পরিস্থিতি দেখা হয়। দেখা যায়, সরকারি বাড়ির চূড়ান্ত তালিকায় নাম রয়েছে মণ্ডল পরিবারের। বাড়ি তৈরির প্রথম ধাপের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের ভূমিকায় আপ্লুত মণ্ডল পরিবার। রাজনীতির উর্ধ্বে উঠে মানুষের পাশে থাকায় মুখ্যমন্ত্রীকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছে পরিবার।

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...