Saturday, March 14, 2026

দেশে প্রথমবার আয়োজিত খো খো বিশ্বকাপের সঙ্গে জুড়ে গেল হুগলির নাম!

Date:

Share post:

ভারতে প্রথমবার আয়োজিত হচ্ছে খো খো বিশ্বকাপ (Kho Kho WC 2025)। আর তার সঙ্গে জুড়ে গেল হুগলির নাম। যোগসূত্র তৈরি করলেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় তপন দাস (Tapan Das)। এবারের বিশ্বকাপের ম্যাচে (Kho Kho World Cup) রেফারি হিসেবে দেখা যাবে বাংলা খো খো দলের বর্তমান কোচকে।

হুগলি রিষড়ার (Rishra , Hooghly) বাসিন্দা তপনবাবু দীর্ঘদিন ধরেই কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন। ভারতীয় দলের কোচিং টিমের সদস্যও ছিলেন। আগামী সোমবার অর্থাৎ ১৩ই জানুয়ারি দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত হবে হবে ২৪ দেশের এই বিশ্বকাপ প্রতিযোগিতা। তাতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দলের সঙ্গে থাকবে ব্রাজিল-আর্জেন্টিনা ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো দেশও। বিশ্বকাপের মতো এত বড় এক প্রতিযোগিতায় রেফারি হিসেবে যোগ দিতে পেরে উচ্ছসিত তপনবাবু। মফস্বলের ছেলের সাফল্যে উচ্ছসিত রিষড়াও। ১৯৯৬ -৯৬ সালে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তপনবাবু। বামফ্রন্ট সরকারের আমলে বাংলার ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর কাছে চাকরি চেয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন। কিন্তু তারপরেও মাঠ ছাড়েননি। সেই নাছোড়বান্দা মানসিকতা , জেদ আর খেলার প্রতি ভালবাসাই আজ তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বকাপের মঞ্চে।খেলোয়াড় না হোক, রেফারি হিসেবে বিশ্বকাপের মঞ্চে থাকার সুযোগকে সাফল‍্য হিসেবেই দেখছেন তপনবাবু।

 

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...