Thursday, May 14, 2026

নিষিদ্ধ সংস্থার সব ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা: নির্দেশিকা রাজ্যের

Date:

Share post:

রাজ্য়ের তরফ থেকে আগেই ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরেও নিষিদ্ধ ওষুধ সংস্থার একাধিক ওষুধ, স্যালাইন ব্যবহার হয়েছে রাজ্যের একাধিক হাসপাতাল, মেডিক্যাল কলেজে। কীভাবে এই ব্যবহার হয়েছে তা নিয়ে তদন্তের পাশাপাশি ফের একবার নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের (Department of Health)। সব হাসপাতালে নিষিদ্ধ সংস্থার ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা (restriction) জারি করা হল রাজ্যের সব হাসপাতালের জন্য।

এক বছর আগে বেঙ্গল ফার্মাসিউটিক্যালের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর। তারপরেও সম্প্রতি প্রসূতি মৃত্যুর ঘটনায় দেখা গিয়েছে সেই সংস্থার ওষুধ ব্যবহার হচ্ছে। এরপরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Medinipur Medical College) ঘটনায় রিপোর্ট তলব করে রাজ্য স্বাস্থ্য দফতর (Department of Health)। শুক্রবারই সেই রিপোর্ট জমা পড়েছে স্বাস্থ্য দফতরে। রিপোর্টের পরেই শনিবার স্বাস্থ্য দফতরের তরফে জারি করা হল নির্দেশিকা।

নির্দেশিকা অনুযায়ী নিষিদ্ধ ওষুধের মধ্য রয়েছে –
রিঙ্গার ল্যাকটেট ৫০০ মিলি

রিঙ্গার সলিউশন আইপি ইঞ্জেকশন ৫০০ মিলি

ডেস্কট্রোস ইঞ্জেকশন ১০ % এমওএসএম/লিটার ৫০০ মিলি

মানিনটোল ইনফিউশন আইপি ২০% ১০০ মিলি

প্যারাসিটামল ইনফিউশন ১০০০ এমজি/১০০ মিলি

অফ্লাক্সোসিন-২০০মিলিগ্রাম/১০০ মিলি

লেভোফ্লোক্সাসিন-১০০ মিলি

১/২ ডিএনএস-৫০০ মিলি

সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন- ৩ লিটার

পেডিয়াট্রিক মেন্টেনেন্স ইলেকট্রোলাইট সলিউশন-৫০০ মিলি

ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করে শুরু হয়েছে মেদিনীপুরের ঘটনার তদন্ত। রিপোর্ট তলব করেছে নবান্ন। রাজ্যের শাসকদলের পক্ষ থেকেও দাবি করা হয়েছে তদন্তের মধ্যে দিয়ে বিস্তারিত বেরিয়ে আসুক। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, একটি নিন্দনীয় ঘটনা ঘটেছে। সেটা কেন ঘটল, কাদের ভুল, কোন আধিকারিক জড়িত, কী কারণে ঘটেছে সবটা প্রকাশিত হওয়া দরকার। রাজ্য তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তটা হোক সব প্রকাশিত হয়ে যাবে।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...