Sunday, June 21, 2026

২০২৬-এ বিজেপিকে জবাব দেবেন শ্রমিকরাই! ২৫০-এর বেশি আসন পাবে তৃণমূল: ঋতব্রত

Date:

Share post:

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ইতিমধ্যেই ময়দানে নেমেছেন শ্রমিকেরা। লক্ষ্য ২০২৬। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ২৫০-এর বেশি আসনে জয়ী করতে হবে। এরজন্য একটা বিরাট ভূমিকা নেবেন শ্রমিকেরাই। শনিবার বনগাঁয় শ্রমিক সমাবেশে এমনটাই বললেন সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ঋতব্রত বলেন, দেশের ১০০ জন শ্রমিকের মধ্যে ৯৩ জন অসংগঠিত শ্রমিক। এই অসংগঠিত শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি কাজ করে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিনের শ্রমিক সমবেশে উপস্থিত হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রাখতে গিয়ে ঋতব্রত বলেন, বাম জমানায় এসএসওয়াই স্কিমে একজন অসংগঠিত শ্রমিক দিতেন ৩০ টাকা আর সরকার দিত ২৫ টাকা। এই ৫৫ টাকা জমা হত। পরিকল্পনাগত ত্রুটি থাকায় বেশিরভাগ শ্রমিক সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর স্কিমের পরিবর্তন করে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা বিএমএসএসওয়াই করা হয়েছে। অসংগঠিত শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আরও অনেক প্রকল্প এনে তাঁদের সামাজিক ও আর্থিক সুরক্ষার ব্যবস্থা করেছেন। অন্য দিকে, কেন্দ্রের বিজেপি সরকার নতুন করে সর্বনাশা শ্রম কোড লাগু করার চেষ্টা করছে। কেন্দ্রের বিজেপি সরকার ২৯টি শ্রম আইন বাতিল করে ৪টি শ্রমকোড তৈরি করেছিল। সেখানে ৮ ঘণ্টা কাজের বদলে ১২ ঘণ্টা বা তার বেশি কাজ করতে হবে কোনও ওভারটাইম ছাড়াই। প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এই সর্বনাশ শ্রমকোডের বিরোধিতা করেন। শ্রমিকসভাতেই এদিন হয় রক্তদান ও বস্ত্রদান কর্মসূচিও। ঋতব্রত ছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ, বনগাঁ পুরপ্রধান গোপাল শেঠ-সহ অন্যরা।

আরও পড়ুন – বিপর্যয় বিজেপির! এবার নন্দীগ্রামের টাকাপুরা সমবায় এল তৃণমূলের হাতে

_

_

_

_

_

_

_

_

_

Related articles

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...