Sunday, May 10, 2026

রবিবার থেকে শীতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে

Date:

Share post:

রবিবার থেকে শীতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। তবে, এখন প্রশ্ন উঠছে, শীত কি আবার কামব্যাক করবে?

রবিবার থেকেই শীতের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে, পৌষ সংক্রান্তিতে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা বাড়তে পারে। তবে, শীতের স্বাভাবিক তীব্রতা ও কনকন ঠান্ডা অনুভূতির পরিমাণ কমে যাবে।
এ বছর শীতের আগমন বেশ ধীরগতিতে হলেও, আবহবিদরা আশাবাদী যে ফেব্রুয়ারিতেও ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। কারণ প্রশান্ত মহাসাগরের উপরিতলের তাপমাত্রা কমেছে এবং ‘লা নিনা’ পরিস্থিতি তৈরি হওয়ায় শীতের কামব্যাকের সম্ভাবনা প্রবল। তবে, বর্তমানে যে ক্ষণিক শীত উপভোগ করা যাচ্ছে, তা খুব বেশি দিন থাকবে না।

এ বছর শীতের বেশিরভাগ সময়ই পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের তীব্রতা কম ছিল। এর ফলে, দক্ষিণবঙ্গের মানুষ দীর্ঘদিন শীতের আস্বাদ নিতে পারেননি। তবে এখন, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে, আগামী কয়েকদিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

 

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...