Sunday, April 26, 2026

সাদা বরফের চাদরে ঢাকল দার্জিলিং! আনন্দে আত্মহারা পর্যটকরা

Date:

Share post:

প্রতীক্ষার অবসান, সাদা বরফের চাদরে ঢাকল দার্জিলিং, আনন্দে আত্মহারা পর্যটকরা। ২০২২ এ শেষ তুষারপাত হয়েছিল শৈল শহরে ।অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার দুপুরে তুষারপাত লক্ষ করা গেল শৈলশহর দার্জিলিংয়ে।

সোমবার সকাল থেকেই দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ করা যায়। এর মাঝেই তুষারপাত হয়। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে রাস্তাঘাট। দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে এই তুষারপাতের ছবি ক্যামেরা বন্দি করছেন পর্যটকেরা।সোমবার সকাল থেকেই দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ করা যায়। এর মাঝেই তুষারপাত হয়। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে রাস্তাঘাট। দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে এই তুষারপাতের ছবি ক্যামেরা বন্দি করছেন পর্যটকেরা।সোমবার সকাল থেকেই দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ করা যায়। এর মাঝেই তুষারপাত হয়। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে রাস্তাঘাট। দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে এই তুষারপাতের ছবি ক্যামেরা বন্দি করছেন পর্যটকেরা।

এদিকে মরশুমে প্রথম দার্জিলিঙে তুষারপাত স্বাভাবিকভাবেই খুশি পর্যটকেরা। শীতের মৌসুমে সিকিম ও রাজ্যের সান্দাকফুতে বেশ কিছুদিন ধরে তুষারপাত হচ্ছে কিন্তু তাতেও যেন মন ভরছিল না পর্যটকদের। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার উত্তরের তবে শহর শিলিগুড়িতে রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়তেই আকাশের চেহারা বদলেছে কালো মেঘে ঠিক তখনই খবর এলো দার্জিলিংয়ে তুষারপাত।। খবর পেয়ে দার্জিলিং এর রাস্তায় উত্তরের একাংশ। শেষ ২০২২ এ দার্জিলিঙে বরফ দেখেছিল বঙ্গবাসী ২০২৫ এর বছরের শুরুতে নতুন উপহার পেয়ে বেজায় খুশি বঙ্গবাসী।

প্রসঙ্গত সান্দাকফুর উচ্চতা এবং দুর্গম তার কারণেই সবাই সপরিবারে যেতে পারেন না সান্দাকফুতে, সেই তুলনায় অনেকটাই নিচে দার্জিলিং শহর আর সেখানে সাধারণত তুষারপাত হওয়ার খবর মেলেনা বললেই চলে তবে দার্জিলিং শহরে তুষারপাত হওয়ায় বরফ পড়া উপভোগ করলেন সাধারণ মানুষ। তবে ব্যাপক তুষারপাত না হলেও যেটুকু বরফ পড়েছে তা পর্যটকদের কাছে উপরি পাওনা বলেই জানা যাচ্ছে। দীর্ঘ তিন বছর পর দার্জিলিং এর ফের বরফ আর তা দেখতেই ইতিমধ্যেই শিলিগুড়ি থেকে রওনা দিয়েছেন অনেকেই। অন্যদিকে আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছিল এটাই শেষ নয় বরং শুরু, এই মৌসুমের প্রথম তুষারপাত। একাধিক তুষারপাতের সম্ভাবনা রয়েছে বার দার্জিলিংয়ে। টানা তিন বছর পর দার্জিলিঙে এই প্রথম তুষারপাত স্বাভাবিকভাবেই দীর্ঘ বছর পর স্বমহিমায় শৈল রানী।

আরও পড়ুন- রিপোর্ট পেয়েই পদক্ষেপ: মেদিনীপুরে প্রসূতি-মৃত্যুতে CID-কে তদন্তভার রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...