Saturday, April 18, 2026

দুর্ঘটনায় আহতকে হাসপাতালে পৌঁছে দেওয়া গুড সামারিটানরা পাবেন ২৫০০০, প্রস্তাব গড়কড়ির

Date:

Share post:

দুর্ঘটনায় আহত হলে পুলিশি ঝামেলায় আহতদের সাহায্য করতে এগিয়ে আসেন না সাধারণ মানুষ। আর্থিক পুরস্কার দিয়ে এই কাজে তাদের উৎসাহ দেওয়ার কথা ভেবেছিল কেন্দ্র সরকার (Central Government)। কিন্তু তাতে কাজ না হওয়ায় এবার সেই আর্থিক পুরস্কার পাঁচ গুণ বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করতে চলেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ি (Nitin Gadkari)। সেই সঙ্গে আহতদের চিকিৎসার খরচ কেন্দ্রীয় সরকারকে বাড়ানোর প্রস্তাব করবেন তিনি, এমনটাই জানালেন।

সড়ক দুর্ঘটনায় আহত হলে বর্তমানে যারা (good samaritan) সেই আহতদের হাসপাতালে পৌঁছে দেন তাঁরা ৫০০০ টাকা করে পান। এই টাকার অঙ্ক ২৫ হাজার টাকা করার প্রস্তাব আগামী বাজেটে (budget) করতে চলেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নিতিন গড়কড়ি (Nitin Gadkari)। মন্ত্রীর আশা এর ফলে আহতদের সাহায্য করতে আরও অনেক বেশি মানুষ এগিয়ে আসবেন। তার ফলে আহত হওয়ার পর প্রথম ঘণ্টায় দ্রুত যে চিকিৎসা আহতদের প্রয়োজন হয় তা, দেওয়া আরও সহজ হবে বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী।

জাতীয় সড়ক (National Highway) থেকে রাজ্য সড়কে (State Highway) দুর্ঘটনায় আহতরা কেন্দ্রীয় সরকারের পরিষেবার আওতায় আসেন। এবার সেই আহতদের প্রথম সাত দিনের চিকিৎসায় দেড় লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্রের সরকার দেবে দাবি, নিতিন গড়কড়ির।

Related articles

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...

রাজ্যে ফের বিপুল অর্থ উদ্ধার, দুর্গাপুরে ৫০ লক্ষ নিয়ে ধৃত বিহারের দুই যুবক

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিপুল পরিমাণ নগদ টাকা ঢোকা নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন...