Saturday, March 14, 2026

‘টস’ করে কিশোরীকে খুন-ধর্ষণ! আদালতে শিউরে ওঠা স্বীকারোক্তি অভিযুক্তের

Date:

Share post:

টস করে কিশোরীকে খুন। তারপর দেহের সঙ্গে যৌন সঙ্গম। আদালতে অকপট স্বীকারোক্তি অভিযুক্তের। চাঞ্চল্যকর এই ঘটনা পোল্যান্ডের।

জানা গিয়েছে, ওই কিশোরীর নাম উকটোরিয়া কোজিয়েলস্কা। একটি অনুষ্ঠান থেকে বাসে করে ফিরছিলেন ওই কিশোরী। সেই বাসেই ছিলেন অভিযুক্ত যুবক মাতেউজ। একাই ছিল কিশোরী। অনেক রাত হয়ে যাওয়ায় কিশোরীকে ভুলিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ে যান অভিযুক্ত। সেখানে পৌঁছে দু’জনে বেশ কিছু ক্ষণ গল্পও করেন। তার পর কিশোরী ঘুমিয়ে পড়ে। অভিযুক্ত আদালতে জানায়, তরুণীকে খুন করবে না ধর্ষণ, সেই সিদ্ধান্ত সে নেয় টস করে।

আদালতে মাতেউজ নিজের দোষ কবুল করে বলে, ‘আমি কয়েন টস করি। হেড পড়ে। তাই ওকে খুন করে ফেলি। টেল পড়লে হয়তো ও বেঁচে থাকত।’ উইকটোরিয়া কোজ়িয়েলস্কার হাত-পা দড়ি দিয়ে বেঁধে শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়। তবে এখানেই থেমে থাকেনি ওই পোলিশ নাগরিক। মৃতদেহের উপর নিজের যৌন লালসা চরিতার্থ করে সে।

চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে অভিযুক্ত যুবক আরও জানায়, দীর্ঘদিন ধরেই কাউকে খুন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তেমন কাউকে পাচ্ছিল না। শহর ঘুরেও কাউকে খুন করার মতো পায়নি। এর পর এক রাতে উকটোরিয়ার সঙ্গে তার বাসে আলাপ হয়। ভরসা অর্জন করে তাঁকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায় সে। ঘটনার বর্ণনা দিয়ে অভিযুক্ত তরুণ আদালতে আরও বলে, ‘আমরা ফ্ল্যাটে বেশ কিছুক্ষণ বসে গল্প করেছিলাম। তার পর ও ঘুমিয়ে পড়েছিল। ও ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করেছিলাম। ও ওঠেনি। তার পর টস করে সিদ্ধান্ত নিই খুন করব।’ দোষী সাব্যস্ত হলে পোল্যান্ডের এই তরুণের মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা। খুনের মামলার পরবর্তী শুনানি ১২ ফেব্রুয়ারি।

আরও পড়ুন- বিজেপি বনাম বিজেপি! নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে আদিত্যনাথকে দুষলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...