Wednesday, March 18, 2026

মাঘের পয়লাতে ব্যাকফুটে শীত! দক্ষিণবঙ্গে ঝঞ্ঝা কাঁটা, মেঘ- কুয়াশায় কনকনে ঠান্ডা উত্তরে

Date:

Share post:

উষ্ণ পৌষ সংক্রান্তি কাটিয়ে মাঘের প্রথম দিনেও দক্ষিণবঙ্গে পারদ পতন হল না। পশ্চিমী ঝঞ্ঝার কাঁটায় আপাতত তিন-চার দিন তাপমাত্রা নামার কোনও সম্ভাবনা নেই, জানিয়ে দিল হাওয়া অফিস(Weather Department)। অন্যদিকে বুধের সকাল থেকে মেঘ- কুয়াশায় পাহাড়ে কনকনে ঠান্ডা।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়ে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরেই থাকছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে থমকে রয়েছে শীত। আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না। ২০ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট। কালিম্পং ও ডুয়ার্সে কনকনে ঠান্ডা। উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

 

spot_img

Related articles

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...