Tuesday, May 19, 2026

ODI-তে দ্রুততম সেঞ্চুরির শিখরে ভারতীয় ক্রিকেটের ‘কুইন’ স্মৃতি মান্ধানা

Date:

Share post:

আয়ারল্যান্ডের মেয়েরা তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে এসেছে ভারতে (Ireland Women tour of India 2024-25)। শুক্রবার রাজকোটে হয়ে গেল সিরিজের প্রথম ওডিআই। আর এদিন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ইতিহাস লিখলেন স্মৃতি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ভারতীয় মহিলা হিসেবে মাইলস্টোন তৈরি করলেন তারকা ক্রিকেটার। এদিন টস জিতে আইরিশরা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৮ রান তুলেছিল। আয়ারল্যান্ডের দলনেত্রী লুইস ওপেন করতে নেমে ১২৯ বলে ৯২ রানের ইনিংস খেলেছিলেন। ছয়ে নেমে লি পল ৭৩ বলে ৫৯ রান করেছিলেন। এই দুই ব্যাটারের সুবাদে আয়ারল্যান্ড এই রান তুলতে সক্ষম হয়েছিল। তারা ছাড়া আটে নামা আরলেন কেলি ২০-র গণ্ডি টপকাতে পেরেছিলেন। জবাবে ভারত ৩৫ ওভারের ভিতরেই জয়ের রান তুলে নেন। স্মৃতি ওপেন করতে নেমেছিলেন  স্মৃতি ২৯ বলে ৪১ রান করেছেন। ম্যাচের সেরা প্রতীকা করেন ৯৬ বলে ৮৯ রান। তিনে নেমে হরলিন দেওল (২০), চারে নেমে জেমিমা রডরিগেজ (৯) দ্রুত ফিরে যান। পাঁচে নেমে তেজাল হাসাবনিস ৪৬ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন।

স্মৃতি কেরিয়ারের ৯৫ নম্বর ওডিআই ম্যাচে এসেই করে ফেললেন ৪০০০ রান। ১০০-রও কম ইনিংসে এই নজির গড়লেন স্মৃতি। ভারতের দ্রুততম মহিলা হিসেবে এই ঐতিহাসিক রেকর্ড গড়লেন তিনি। সার্বিক ভাবে তৃতীয় দ্রুততম হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন স্মৃতি। বিশ্বের ১৫ নম্বর মহিলা ক্রিকেটার হিসেবে স্মৃতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০০ রান করলেন। মিতালি রাজের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই ক্লাবে নাম লেখালেন স্মৃতি।

 

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...