Friday, May 15, 2026

‘বিনোদিনী’ নিয়ে আলাপচারিতা, NSD-তে আমন্ত্রিত রামকমল-রুক্মিণী

Date:

Share post:

‘বিনোদিনী একটি নাটীর উপাখ্যান’-এর প্রোমোশনের জন্য ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে (NSD) আমন্ত্রণ পেলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় (Ramkamol Mukharjee) এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rkhmini Moitra)। বাংলার নাট্য জগতের বিখ্যাত অভিনেত্রী নটী বিনোদিনীর জীবনের উপর ভিত্তি করে জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক রামকমল এই ছবি তৈরি করেছেন। নাম ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী। এই ছবির বিষয় নিয়ে কথা বলতে তাঁদের ডাকলো ন্যাশনাল স্কুল অফ ড্রামা।

1959 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ন্যাশনাল স্কুল অফ ড্রামা তথা NSD। অনেক থিয়েটার এবং চলচ্চিত্র জগতের নামীদামী পরিচালক অভিনেতা-অভিনেত্রী এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অনেকেই শুধু বলিউড কেন হলিউড ও কাঁপিয়েছেন। সেই এনএসডি-র তরফে আমন্ত্রণ পাঠানো হয়েছে রুক্মিণী ও রামকমলকে।

আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে, “ন্যাশনাল স্কুল অফ ড্রামার পক্ষ থেকে আমরা ছাত্রদের সঙ্গে বিশেষ কথোপকথনের জন্য পরিচালক রাম কমল মুখার্জি এবং রুক্মিণী মৈত্রকে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি। বিনোদিনী দাসী এবং বেঙ্গল থিয়েটারের উত্তরাধিকার এবং জীবনকে রূপালী পর্দায় নিয়ে আসার ক্ষেত্রে অনুকরণীয় কাজের জন্য আমাদের সম্মানিত অতিথি হিসাবে আপনাকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা গর্বিত।”

রুক্মিণী মৈত্রের এনএসডি-তে এটিই প্রথম যাওয়া। পরিচালক রামকমল জানান, “এটি আমার এবং আমার টিমের জন্য একটি বিশাল সম্মান।”

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...