Monday, April 27, 2026

বাঘাযতীনে বহুতল বিপর্যয় কাণ্ডে গ্রেফতার প্রোমোটর শুভাশিস

Date:

Share post:

বাঘাযতীনে বহুতল হেলে পড়ার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত প্রোমোটর শুভাশিস রায়কে (Subhasish Roy)গ্রেফতার করল পুলিশ। দুর্ঘটনার পর থেকেই তিনি বকখালিতে গা ঢাকা দিয়েছিলেন বলে জানা যাচ্ছে। সেখানকার এক হোটেল থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

বৃহস্পতিবার ঘটনাস্থলে বহুতল ভাঙার কাজ পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, অভিযুক্তরা প্রশাসনকে না জানিয়ে বাড়ি নির্মাণ করেছিল। এমনকী মাটির পরীক্ষা না করেই হাইড্রোলিক জ্যাকের কাজ করা হচ্ছিল। প্রোমোটারের গাফিলতির কারণেই এই বিল্ডিং বিপর্যয় বলে দাবী করেছিলেন তিনি। কলকাতা পুরসভার (KMC)অনুমতি ছাড়া এই বিল্ডিংয়ের কাজ করা হয়েছে। গাড়ি লিফট করার যন্ত্র নিয়ে বাড়ি লিফটিং করার হচ্ছিল বলেও অভিযোগ করেন মেয়র। অবশেষে এদিন দুপুরে গ্রেফতার করা হল শুভাশিসকে।

 

Related articles

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...