Monday, May 11, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জল্পনা ছিলই, আর সেটাই সত্যি হল। ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ হলেন সীতাংশু কোটাক। বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যর্থতার পর, হারের কাটাছেড়া করতে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, দলের ব্যাটিং কোচের ভূমিকায় একেবারেই খুশি নয় বিসিসিআই। তাই এনসিএতে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা সীতাংশু কোটাককে ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে।

২) ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া ভারতের। আর এরপর একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, পারফরম্যান্স অনুযায়ী ক্রিকেটারদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। যে প্রস্তাব কোচ গৌতম গম্ভীর দিয়েছিলেন বোর্ডকে, সেই প্রস্তাবকে নাকি সমর্থন করেছেন দলেরই এক সিনিয়র ক্রিকেটার।

৩) মেলবোর্ন টেস্ট হারের পর ড্রেসিংরুমে নাকি তুলকালাম কান্ড করেছিলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। আর সেই খবর ফাঁস হয়ে যায় সংবাদমাধ্যমে। খবর অনুযায়ী, ক্রিকেটারদের বকাঝকা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ। আর এরপর প্রশ্ন ওঠে কীভাবে ফাঁস হয় ড্রেসিংরুমের কথোপকথন। আর এই নিয়ে এবার নাকি মুখ খুলেছেন দলে হেড কোচ।

৪) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চুরান্ত ব্যর্থ হয় ভারতীয় দল। সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হয় টিম ইন্ডিয়া। সৌজন্যে ব্যাটিং ব্যর্থতা। আর সূত্রের খবর , এরপর একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এরমধ্যে অন্যতম হল ক্রিকেটারদের ফিটনেস। জানা যাচ্ছে ফের ক্রিকেটারদের ফিটনেসে ওপর জোর দেওয়া হয়।

৫) কতটা গুরুতর যশপ্রীত বুমরাহ-এর চোট? সেই নিয়ে এবার নিজেই মুখ খুললেন ভারতিয় তারকা পেসার। বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে চোটের কারণে মাঠ ছাড়তে হয় বুমরাহকে। পরে মাঠে নামলেও বল করেননি তিনি। এরপরই জল্পনা ছড়ায় অস্ত্রোপচার করাতে হবে বুমরাহকে। আর এই নিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় আপডেট দিলেন তিনি।

আরও পড়ুন-জল্পনার অবসান, বিরাট-রোহিতদের নতুন ব্যাটিং কোচ হলেন এই প্রাক্তন ক্রিকেটার

 

 

 

Related articles

সুরক্ষা বেষ্টনী থেকে মুক্তি, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার দুটি বতসোয়ানার চিতা বাঘকে (Botswana cheetahs) কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park...

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...