Monday, May 11, 2026

গাফিলতির পর্দাফাঁস, শাস্তি পেতেই অনির্দিষ্টকালের কর্মবিরতির ‘নাটক’ মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের

Date:

Share post:

রোগী মৃত্যু নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই, অথচ কর্তব্যে গাফিলতির কারণে সাসপেন্ড হতেই নতুন ‘নাটক’ শুরু জুনিয়র ডাক্তারদের। মেদিনীপুর মেডিক্যালে (Midnapore Medical College) প্রসূতি মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করেছেন রাজ্য সরকার (Government of West Bengal)। সিনিয়র ডাক্তাররা ডিউটির সময় অনুপস্থিত ছিলেন তদন্তে উঠে এসেছে, জুনিয়রদের ‘কাঁচা হাতে’ অপারেশনের ফল ভুগতে হয়েছে মা ও শিশুকে, এরপরই জুনিয়র সিনিয়র মিলিয়ে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই বৃহস্পতিবার রাত থেকেই হাসপাতালের মাতৃমা বিভাগে স্ত্রী রোগ এবং অ্যানাস্থেশিয়া বিভাগের ২২ জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি শুরু করেছেন । শুক্রবার সকাল ৮টা থেকে হাসপাতালের বাকি সব বিভাগেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করেন বলে জানা যাচ্ছে।

মেদিনীপুরে প্রসূতির মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে চিকিৎসকদের গাফিলতির কথা তদন্তে উঠে আসার পরই অভিযুক্তদের সাসপেনশনের পথে হেটেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন একটা মৃত্যুও বরদাস্ত নয়। সরকারি হাসপাতালে ডাক্তাররা কর্তব্য পালন না করলে তাঁদের রেয়াত করা হবে না। সাধারণ মানুষের জীবনের থেকে বড় আর কিছু হতে পারে না।মেদিনীপুরকাণ্ডে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আরএমও, পিজিটিসহ ১২ জন চিকিৎসক সাসপেন্ড হতেই আরজি কর স্টাইলে কর্মবিরতির ঘোষণা জুনিয়রদের ডাক্তারদের।

 

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...