Saturday, June 20, 2026

শিলিগুড়িতে শ্লীলতাহানির অভিযোগে দুই ছেলে সহ সিপিএম নেতা ধৃত

Date:

Share post:

প্রতিবেশী এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও তার দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়ির মাটিগাড়া ব্লকের আঠারোখাই এলাকা থেকে শনিবার রাতে মাটিগাড়া থানার পুলিশ গৌর দাস সহ তার দুই ছেলে তপন ও রতনকে গ্রেফতার করে। রবিবার আদালতে রতনের জামিন মঞ্জুর হলেও বাকি দু’জনের জামিনের আবেদন নাকচ হয়ে যায়। তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

শিলিগুড়ি পুলিশের ডিসি (পশ্চিম) শ্যাম সিং বলেন, অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবই খতিয়ে দেখা হবে।গত পঞ্চায়েত ভোটে গৌরবাবু আঠারোখাই থেকে সিপিএমের প্রার্থী হয়ে, জয়ী হন। তার ছেলে তপনের বিরুদ্ধে দীর্ঘ দিন থেকে প্রতিবেশী এক মহিলাকে উত্ত্যক্ত করার ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গত শনিবার রাত ১১ টা নাগাদ ওই মহিলা মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৌরবাবু এবং তপনের বিরুদ্ধে। মহিলা জানান, তার স্বামী বাইরে থাকেন। তপন বহুদিন ধরে তাকে ফোনে, রাস্তায় কুপ্রস্তাব দিয়েছে।সেই প্রস্তাবে রাজি না হওয়ায় মারধরও করা হয় বলে অভিযোগ। এরপরে পঞ্চায়েত সদস্য হিসেবে গৌরবাবুর কাছে গেলে গেলে তিনি ও তপন দুজনে মিলে তাকে মারধর করে বলে অভিযোগ।

সিপিএম নেতা তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য অভিযোগ করেন, মিথ্যা অভিযোগে তাদের নেতাদের ফাঁসানো হয়েছে। তিনি বলেন, শ্লীলতাহানির অভিযোগ দেওয়া একটা সহজ ব্যপার হয়ে গিয়েছে। আমার বিরুদ্ধেও একই অভিযোগ করেছিল কয়েকদিন আগে। ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল। আমাদের প্রাক্তন পঞ্চায়েতের বাড়িতে হামলা চালানো হয়। পুলিশকে জানালেও কোনও পদক্ষেপ হয়নি।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...