Thursday, March 12, 2026

ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল পুরুলিয়ার ডোরাকাটা, বাঘবন্দির তৎপরতা শুরু বনদফতরের

Date:

Share post:

গলায় রেডিও কলার না থাকায় জিনতের সঙ্গীর খোঁজ পেতে ট্র্যাপ ক্যামেরা বসাতে হয়েছিল বনদফতরকে। তাতেই মিলল সাফল্য, ক্যামেরায় দেখা দিল দক্ষিণরায়। পুরুলিয়ার বিভিন্ন জঙ্গলে দিন কয়েক ধরে বাঘ ঘোরাফেরা করছিল। আতঙ্ক বেড়েছিল এলাকায়। শনিবার ভোরে পুরুলিয়ার সেই রাইকা পাহাড়ের (যেখানে জিনতকে দেখা গেছিল) জঙ্গলে বসানো ট্র্যাপ ক্যামেরায় ধরা দিল ডোরাকাটা। ছবি দেখে বন দফতরের (Forest Department)আধিকারিকদের অনুমান বাঘের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর। এটি পূর্ণ বয়স্ক বাঘ, এই বিষয়ে নিশ্চিত করেছেন বনকর্মীরা। এরপরই বাঘবন্দির পরবর্তী পদক্ষেপ করা শুরু। খাঁচা পাতার পাশাপাশি ঘুমপাড়ানি গুলিরও বন্দোবস্ত করা হয়েছে।

বনদফতরের অনুমান জিনতের (Zeenat)পিছু পিছুই এই বাঘ রাইকার জঙ্গলে চলে আসে। তা থেকেই পুরুষবাঘটিকে জিনতের প্রেমিক বা সঙ্গী বলে অনুমান আধিকারিকদের।গত কয়েকদিন ধরে বাঘের পায়ের ছাপ দেখে স্থানীয় ভাবে তার উপস্থিতির আন্দাজ পাওয়া গেলেও বাঘের অবস্থান নিয়ে তেমন নিশ্চিত তথ্য মিলছিল না। এদিন সকালে ট্র্যাপ ক্যামেরায় ছবি ধরা পড়তেই বাঘের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতিরামগোড়ার জঙ্গল থেকে রাইকা পাহাড়ে ফেরার পথে ভোর ৩টে ২৫ মিনিট নাগাদ বাঘটির ছবি ধরা পড়ে। বাঘের সম্ভাব্য গতিপথে নতুন করে খাঁচা বসানোর কাজ শুরু হয়েছে। হুলাপার্টিকে ডাকা হয়েছে এবং ঘুমপাড়ানি গুলি বিশেষজ্ঞদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে। খুব তাড়াতাড়ি এই বাঘকে সুস্থভাবে ধরে ফেলার ব্যাপারে আশাবাদী বন দফতরের কেন্দ্রীয় চক্রের মুখ্য বনাধিকারিক এস কুলানডাইভেল।

 

spot_img

Related articles

চাপ বাড়ছে আমেরিকার, সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত ইরানের!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ গিয়ে পড়েছে গোটা বিশ্বে। আমেরিকা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও হরমুজ (Strait of Hormuz) দখল...

বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

রাজ্য সরকারের উদ্যোগে যখন বাংলায় শিক্ষক নিয়োগ হচ্ছে। তখন একাংশের উস্কানিতে উত্তেজনা ছড়াচ্ছে। বৃহস্পতিবার (Thursday) বিকাশ ভবনের (Bikash...

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ শ্রমিকদের, আশঙ্কাজনক ২৬!

নয়ডার (Noida) একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্তত ২৬ জন কর্মী গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে...

বিমানদা, সামনে আসুন না: বামফ্রন্ট চেয়ারম্যানকে সামনের সারিতে এনে ফের সৌজন্যের নজির গড়লেন মমতা

রাজনৈতিক সৌজন্য থেকে কখনও সরে আসেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, লোকভবনে বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র...