Tuesday, March 31, 2026

চিকিৎসা করাতে কেন্দ্রের বোঝা! উত্তর ‘সেবাশ্রয়’: অভিষেক

Date:

Share post:

কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির কারণে গোটা দেশের মানুষ চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত। পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রের ভ্রান্ত নীতির মুখোশ খুলে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেই ভুল স্বাস্থ্য নীতির কারণেই সেবাশ্রয়ের (Sebaashray) মত চিকিৎসা শিবিরে সাধারণ মানুষ বিপুল সংখ্যায় যোগ দিচ্ছেন, এমনটাও জানান সাংসদ।

সেবাশ্রয় শিবিরের ১৭ তম দিনে ফলতায় (Falta AC) বিপুল সংখ্যায় মানুষের যোগদান। ফলতার সপ্তম দিনে রেজিস্ট্রেশন ১৭,১০৭ জনের। চিকিৎসা ১৪,৪৭৭ জন। বিনামূল্যে ওষুধ (medicine) দেওয়া হয় ১৬,৭৭৬ জনকে। জটিল রোগের কারণে রেফার (refer) করা হয় ২২ জনকে।

একদিনে ফলতায় ১৬ হাজারের বেশি মানুষ সেবাশ্রয়ের চিকিৎসার সন্ধানে আসেন। এই পরিসংখ্যানে কেন্দ্রের বিজেপি সরকারের কারণে সাধারণ মানুষের স্বাস্থ্য ক্ষেত্রে দুরবস্থার কথা তুলে ধরেন সাংসদ অভিষেক। তিনি তুলে ধরেন ২০২২-২৩ অর্থবর্ষে (2022-23 FE) কেন্দ্র সরকারের জিডিপির (GDP) মাত্র ১.৯ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ করার নীতি। দেশের গ্রামীণ এলাকার ৯২ শতাংশ ও শহর এলাকার ৭৭ শতাংশ মানুষকে হাসপাতালে ভর্তি (in patient) অবস্থায় ব্যাপক টাকা খরচ করতে হয়।

সেই সঙ্গে তিনি ব্যাখ্যা দেন, এই ভয়ংকর পরিসংখ্যানে বুঝিয়ে দেয় স্বাস্থ্য পরিষেবা (medical service) পেতে গেলে সাধারণ মানুষকে কী ভয়ংকর আর্থিক বোঝা বহন করতে হয়। এই অপূর্ণতাকে সঠিক জবাব দেয় সেবাশ্রয়। এখানেই বিনামূল্যে পেশাদার স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা পান সাধারণ মানুষ। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, স্বাস্থ্য ব্যবস্থাকে কীভাবে পরিচালনা করতে হবে, তারই একটি উত্তর। এর মাধ্যমে সাধ্যের বাইরে খরচের হাত থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ। মর্যাদার জীবন যাপন করতে পারবে পরিবারগুলি, দাবি অভিষেকের (Abhishek Banerjee)।

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...