Thursday, May 21, 2026

মৈপীঠে গৃহস্থের উঠোনে রয়্যাল বেঙ্গল! ঘরে ঢুকে বাসন তছনছ ডোরাকাটার

Date:

Share post:

একেই বোধহয় বলে দুয়ারে বাঘ (Tiger)। শনিবার রাতে গৃহস্থের বাড়ির উঠোনে যেভাবে দক্ষিণরায়ের পায়ের ছাপ ও নখের আঁচড় মিলেছে তাতে রীতিমতো ত্রস্ত কুলতলির মৈপীঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের মধ্য গুড়গুড়িয়ায় জন্মেজয় গিরির পরিবার। আতঙ্ক বাড়ছে এলাকায়। এদিন সকাল থেকেই বাঘ ধরতে তৎপর বনদফতর (Forest Department)। জন্মেজয়ের পুত্রবধূ দেবীকা গিরি জানান, রাত ৮:২০ মিনিট নাগাদ তাঁরা আচমকাই পাশের ঘর থেকে বাসনপত্র পড়ে যাওয়ার আওয়াজে ছুটে গিয়ে দেখেন বাঘ পালিয়ে যাচ্ছে। চোখের সামনে এই দৃশ্য দেখে খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছে পরিবার। স্থানীয়রা বলছেন এই নিয়ে কুলতলি সংলগ্ন এলাকায় ১৭ বার বাঘের আগমন হল।

সম্প্রতি মৈপীঠ চত্বরে একের পর এক বাঘের আগমন ঘটছে। গত রবিবারও একটি বাঘকে খাঁচাবন্দি করা হয়েছিল। তারপরেও আতঙ্ক কাটেনি এবং বাঘের হানাও থামেনি। বনদফতরের তরফে জানানো হয়েছে বাঘের খোঁজ চালানো হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান জয়দেব প্রধান ওরফে বাবলু জানান, রাত থেকেই বন দফতর ও কুইক রেসপন্স টিমের সদস্যরা এলাকায় টহল দিচ্ছে।

 

Related articles

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...

সেকেলে আইনে গো-হত্যা বন্ধের বিজ্ঞপ্তি, সমস্যায় চাষি থেকে ব্যবসায়ী: হাই কোর্টে CPIML

আইনের ধারা সময়ের সঙ্গে পরিবর্তন করা উচিত দাবি করে সংসদের প্রতিটি অধিবেশনে আইনে বদল আনে বিজেপির বর্তমান সরকার।...