Saturday, March 14, 2026

থানের হাসপাতালে জন্মদিন পালন কাম্বলির, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

থানের হাসপাতালে জন্মদিন পালন করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। শারীরিক অসুস্থতার কারণে গত মাসে থানের এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাম্বলি। তবে সুথ হয়ে এখন বাড়ি ফিরেছেন কাম্বলি। তবে বাড়ি ফিরলেও, হাসপাতালের নার্স-ডাক্তরদের ভুলতে পারেননি তিনি। তাই নিজের ৫৩ তম জন্মদিন পালন করলেন থানের হাসপাতালে। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

যেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালেই একটি বিরাট কেক নিয়ে যাওয়া হয়েছে। কাম্বলির সঙ্গে তাঁর স্ত্রী, সন্তান ও বন্ধুরা রয়েছেন। সঙ্গে রয়েছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা। কেক কাটেন কাম্বলি। তারপরে একে একে সকলকে খাইয়ে দেন। চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান কাম্বলি। এরপর দেখা যায়, কাম্বলির চোখ ছলছল করছিল। বোঝা যাচ্ছিল, নতুন জীবন ফিরে পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারছেন না। চিকিৎসকেরাও পাল্টা কাম্বলিকে একটি ফুলের তোড়া দেন।

উল্লেখ্য , গত ২৩ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করানো হয় কাম্বলিকে। তাঁর মূত্রনালিতে সংক্রমণ হয়। হাসপাতালে ভর্তি করার পরে চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন যে, কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বাঁধছে। প্রাথমিক ভাবে কাম্বলির অবস্থা ভাল ছিল না। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন কাম্বলি। থানের এই হাসপাতাল বিনামূল্যে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন- ‘সেরা ছয়ে ওঠার আশা শেষ’, গোয়ার কাছে ম্যাচ হেরে বললেন অস্কার

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...