Tuesday, April 21, 2026

তোমরা যা কাল করো, আমরা আজ করি, বিজেপি-সিপিএমকে একযোগে নিশানা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিজেপির মতো আমরা প্রকল্প চালু করে বন্ধ করে দিই না। আমরা যা বলি তাই করি। সোমবার মুর্শিদাবাদের প্রশাসনিক জনসভা থেকে বিজেপি-সিপিএমকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি ও সিপিএম ভোটের আগে আমাকে বলেছিল আমি দালালি করি‌। তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বলছি, তোমরা যা কাল করো, আমরা আজ করি। তোমাদের মতো চালু করে কোন প্রকল্প আমরা বন্ধ করে দিই না। আমরা যা বলি তাই করি। আগামী দিন আরও বেশি করে করব।

তাঁর কথায়, বাংলার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী আজ মডেল। আমাদের দেখাদেখি অন্য রাজ্য তা চালু করেছে। কিন্তু চালাতে পারেনি, অনেক রাজ্যই বন্ধ করেছে এইসব প্রকল্প। কিন্তু আমরা যা বলি তাই করি। আমাদের রাজ্যে কোনও প্রকল্প বন্ধ হয় না‌। মুখ্যমন্ত্রী বলেন, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ রাস্তার কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করেছে। আমরা ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া মিটিয়েছি। আবাসের টাকা দেয়নি কেন্দ্র, আমরা বাংলার বাড়ি দিয়েছি গরিব মানুষকে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে লক্ষাধিক রাস্তা করেছি গ্রামের। মুখ্যমন্ত্রী এদিন গর্জে উঠে জানান, যাঁরা যন্তরমন্তরে ১০০ দিনের কাজের দাবিতে সরব হয়েছিল, তাঁদের সবাইকে দিল্লি পুলিশ নোটিশ পাঠাতে এসেছিল। আমাদের লোকেরা মিটিং করলে ১৪৪ ধারা। আর তোমাদের লোকেরা গুন্ডামি করলে কত ধারা? একটা চুনোপুঁটি রাষ্ট্রমন্ত্রী সময় দিয়ে দেখা করেননি আমাদের এমএল-এমপিদের সঙ্গে। এদের আবার বড় বড় কথা।
এদিন ওবিসি শংসাপত্র নিয়েও গুরুত্বপূর্ণ বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। বলেন, ওবিসি সার্টিফিকেট নিয়ে চিন্তা করবেন না। কোর্টের নির্দেশ হয়েছে। আমরা বড় বড় আইনজীবী দিয়েছি। সুপ্রিম কোর্ট বিষয়টা দেখে বিচার করবে। আমরা অলরেডি সার্ভে শুরু করেছি। যেমন ২৬ হাজার শিক্ষককে একতরফা বাতিল করা হয়েছে, সেরকম ওয়াকফ প্রপার্টি দখল করতে হবে, ওবিসি সার্টিফিকেট কেড়ে নিতে হবে, এনআরসি চালু করতে হবে, এগুলো বিজেপির কথা। আমি থাকতে এগুলো করতে দেবো না।

 আরও পড়ুন- বিরলের মধ্যে বিরল ঘটনা নয়! আর জি করের ধর্ষণ- খুনে দোষী সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা বিচারকের

 

 

 

 

 

Related articles

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...

ভোটের কাজে ‘ব্রাত্য’ সিভিক-ভিলেজ পুলিশ! নামছে ২ হাজারের বেশি কুইক রেসপন্স টিম, নির্দেশিকা জারি কমিশনের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ...

ইভিএম লুট করার ছক! কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সতর্ক করলেন মমতা

গোটা রাজ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বাংলায় জম্মু ও কাশ্মীরের মতো পরিস্থিতি দেখানোর প্রয়াস কেন্দ্রের বিজেপির সরকারের। নির্বাচন...