Wednesday, June 3, 2026

বাসন্তীতে নিখোঁজ ছাত্রীর নগ্নদেহ উদ্ধার, ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

Date:

Share post:

আর জি করের চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনে সাজা ঘোষণার দিনই ফের ধর্ষণ-খুনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে (Basanti) ১১দিন নিখোঁজ থাকার পর উদ্ধার অষ্টম শ্রেণির এক ছাত্রীর নগ্নদেহ। ধর্ষণ-খুনের অভিযোগ তুলেছে পরিবার।

পুলিশ সূত্রের খবর, ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রী (Student)। তদন্তে নেমে সোমবার বিকেলে বাড়ির কাছেই একটি মাঠের জমি খুঁড়ে তার নগ্ন দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। দেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সঠিক তদন্তের আশ্বাস দিয়ে দেহ ময়নাতদন্তে পাঠান পুলিশ (Police) আধিকারিকরা।

মৃতার মায়ের অভিযোগ, স্থানীয় কয়েকজন যুবক এই অপরাধে জড়িত। তারাই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এদের বিরুদ্ধে নিখোঁজের পরেও অভিযোগ জানিয়েছিল ছাত্রীর পরিবার।

পুলিশ (Police) সুপার পলাশচন্দ্র ঢালি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...