Friday, June 26, 2026

গোয়ালপোখরের পুলিশ ‘হামলা’র ঘটনায় ধৃত সাহায্যকারী মাস্টারমাইন্ড আব্দুল হোসেন

Date:

Share post:

গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশের উপর গুলি চালানোর ঘটনার সাহায্যকারী মাস্টারমাইন্ড বাংলাদেশী নাগরিক আব্দুল হোসেন ওরফে আবালকে গ্রেফতার করলো পুলিশের বিশেষ তদন্তকারী দল। সোমবার করনদিঘীর রসাখোয়া এলাকা থেকে আব্দুলকে পুলিশ গ্রেফতার করেছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য ইতিমধ্যেই দুই পুলিশকর্মী কে গুলি করার অভিযোগে অভিযুক্ত সাজ্জাক আলম পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। তাকে আশ্রয় ও মোটর বাইক দিয়ে সাহায্য করার অভিযোগে শেখ হজরতও পুলিশী হেফাজতে। তবে প্রিজন ভ্যান থেকে সাজ্জাকের পালানোর ব্লুপ্রিন্ট তৈরী করেছিল এই আব্দুলই। এই বাংলাদেশী নাগরিককে হাতে পেতে মরিয়া ছিল পুলিশ। পুরো নাম আব্দুল হোসেন। বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার মারাধর গ্রামে। ২০১৯ সালে অনুপ্রবেশ ও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গোয়ালপোখর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে গোয়ালপোখরের ঝাড়বাড়ি গ্রামেই তার আবার শ্বশুরবাড়ি।অভিযোগ, শ্বশুরবাড়িকে নিরাপদ ডেরা বানিয়ে সে একের পর এক ক্রাইম করছিল। ঘটনার দিন বুধবার আদালত চত্বরে আবালকে সিসিটিভি-র ফুটেজে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, বুধবার পুলিশের উপর গুলি চালিয়ে ফেরার হয়ে গিয়েছিল সাজ্জাক। সেভেন এমএম পিস্তল থেকে গুলি চলে। পুলিশের একাংশের অনুমান, বুধবার আদালতে আবালই কোনও ভাবে সাজ্জাকের হাতে ওই আগ্নেয়াস্ত্র পৌঁছে দিয়েছিল। সোমবার করনদিঘীর রসাখোয়া থেকে পুলিশের জালে ধরা পড়লো আব্দুল।

আরও পড়ুন- জেলে ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়! ভর্তি করানো হল এসএসকেএমে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...