Friday, May 15, 2026

বেলুড়মঠ দর্শন থেকে নিজের হাতে পোস্টার লাগানো, একাত্ম হচ্ছেন বিনোদিনী – রুক্মিণী

Date:

Share post:

বাংলা নাট্যজগতের কিংবদন্তি এবার বড়পর্দায়। বিনোদিনী দাসীর লড়াই, আত্মত্যাগ, বঞ্চনার দগদগে ক্ষত ছুঁয়ে গেছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। সিনেমার প্রচারে বারবার আবেগাপ্লুত হয়েছেন নায়িকা। সাত বছরের ফিল্মি ক্যারিয়ারের পাঁচবছর ধরে একটাই সিনেমা যাপন করে গেছেন মনে মনে। এবার সেই পরিশ্রমের ফলপ্রকাশ। ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘বিনোদিনী, একটি নটীর উপাখ্যান’। শহরের এক প্রান্ত থেকে মফস্বলের অন্যপ্রান্তে প্রচারের ফাঁকেই গেরুয়া বসনে শনিবার বেলুড় মঠে হাজির রুক্মিণী মৈত্র, সঙ্গে পরিচালক রামকমল মুখোপাধ্যায়। প্রেসিডেন্ট মহারাজের আশীর্বাদ নেওয়ার পর উচ্ছ্বসিত পর্দার বিনোদিনী। বললেন, এটা পরম প্রাপ্তি।

আজ থেকে ১৪০ বছর আগে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ পেয়েছিলেন নাট্য মঞ্চের কিংবদন্তি অভিনেত্রী বিনোদিনী দাসী। রামকমল বলেন, “ছবি মুক্তির আগে ‘চৈতন্য লীলার’ কীর্তন ‘হরি মন মজায়ে’ গানটি প্রকাশ করলেন বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ।” এই গান আর তার দৃশ্যায়ন সকলের মন ছুঁয়ে গেছে। বাংলার থিয়েটার ‘ক্যুইন’-এর চরিত্র আত্মস্থ করার জন্য বেজায় কসরত করতে হয়েছে রুক্মিণীকে। এবার নিজে হাতে সিনেমার পোস্টার লাগালেন দেওয়ালে। পাঁচ পাঁচটা বছর, একই চরিত্রের সঙ্গে সহবাস সহজ কথা নয়। যত সময় এগোচ্ছে ততই বিনোদিনীর মধ্যে মিশে যাচ্ছেন অভিনেত্রী রুক্মিণী।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...