Monday, May 4, 2026

রাস্তায় ফেলে মারধরের অপমানে সুইসাইড নোট লিখে আত্মঘাতী মহিলা! পলাতক বিজেপি কর্মী

Date:

Share post:

রাস্তায় ফেলে এক গৃহবধূর মারধরের অভিযোগ বিজেপি কর্মীর ও তার সহযোগীদের বিরুদ্ধে। বিজেপি কর্মীর হেনাস্থায় অপমানে সুইসাইড নোর্ট লিখে আত্মঘাতী অনুপমা সরকার নামে ওই মহিলা। অভিযুক্ত বিজেপি কর্মীর নাম মমতা সরকার। মমতা সরকার ছাড়াও অভিযোগ বিপ্রদাস বসু ওরফে কেবিল বিপ্লব ও বাকিদের বিরুদ্ধে। ঘটনার পরেই বাড়ি থেকে পলাতক বিজেপি কর্মী মমতা সরকার সহ বাকিরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নববারাকপুর পুরসভা ৭নম্বর ওয়ার্ডে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ঘোলা এবং নববারাকপুর থানায়।

মৃতের পরিবারের অভিযোগ, জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনুপমা সরকারকে হুমকি দিচ্ছিলো বিজেপি কর্মী মমতা সরকার, বিপ্রদাস বসু ওরফে কেবিল বিপ্লব ও বাকিরা। সোমবার রাতে সেই বচসা চরম পর্যায় পৌঁছে। অভিযোগ, প্রকাশ্যে রাস্তায় ওই মহিলাকে ফেলে অর্ধনগ্ন করে, মারধর করে বিজেপি কর্মীরা। এমনকি ওই মহিলাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেয় সেই বিজেপি কর্মীরা। অপমান সহ্য না করতে না পেরে নিজের বাড়িতে আত্মঘাতী হন অনুপমা সরকার। আত্মঘাতী হওয়ার আগে সুইসাইড নোটে লিখে যান বিজেপি কর্মীদের নাম।

মৃতার স্বামী সৌরভ সরকার জানান, আমার স্ত্রীর মৃত্যুর জন্য ওরাই দায়ী। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এলাকায় প্রভাব খাটায়। বাইরে লোকজন এনে মদের আসর বসায়। প্রতিবেশীরা প্রতিবাদ করলে তাদেরকে হুমকি দেওয়া হয়। নববারাকপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয় গোপাল ভট্টাচার্য জানান, অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক ঘটনা। পুলিশকে অনুরোধ করেছি আইনত ব্যবস্থা নিতে। আমরা ওই পরিবারের পাশে আছি।

আরও পড়ুন- একটানা ২০দিন ধরে সমান উৎসাহে চলেছে সেবাশ্রয়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
99 এগিয়ে
বিজেপি
189 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে