Thursday, May 14, 2026

পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা? অভিযোগ শুনে কী নির্দেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের পর্যটনের উন্নয়নে কড়া নজর মুখ্যমন্ত্রীর। পর্যটকদের অসুবিধা কোনও ভাবেই বরদাস্ত করবেন না তিনি। বুধবার আলিপুরদুয়ারের (Alipurduwar) প্রশাসনিক সভা থেকে সেই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ শুনে সরাসরি জানিয়ে দেন, কোনও অতিরিক্ত টাকা নেওযা যাবে না।

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের পর্যটন (Tourism) শিল্প ঢেলে সাজচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই বিভিন্ন জায়গায় হোম স্টে (Home Stay) চালু হয়। নতুন নতুন পর্যটনস্থল গড়ে ওঠে। সেই মমতা এদিন সভায় অভিযোগ শোনেন পর্যটকদের প্রবেশের জন্য ২৫০০ টাকা করে ফিজ নেওয়া হচ্ছে। শুনেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “রাজাভাতখাওয়া কেন পর্যটকদের টাকা দিতে হবে?” পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ মমতা স্পষ্ট নির্দেশ দেন, পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। বলেন, “তাহলে কেন পর্যটক আসবে? আপনারা একতরফা সিদ্ধান্ত নিতে পারেন না, লোকে তো আপনাদের চেনে না, দায় আমাদের ওপরে আসে। আমরা তো ছেড়ে কথা বলব না।”

আরও খবর: বক্সার জঙ্গলে পাচারকারীদের গুলি করার নোটিশ দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

একই সঙ্গে বনভূমে পিকনিক করা নিয়ে সতর্ক করেন মুথ্য মখ্যমন্ত্রী। বলেন, “পিকনিক স্পটে যাতে কোনও পশু আক্রমণ না করে সেটা দেখতে হবে।”

বক্সায় হোম স্টে (Home Stay), রিসর্ট, হোটেল (Hotel) নিয়ে জটিলতা চলছে দীর্ঘদিন ধরে। একাধিক হোটেল, হোম স্টে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, কে বাড়িতে হোম স্টে করবে, সেটা তার সিদ্ধান্ত। এখানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কোনও আপত্তি থাকতে পারে না। স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়াতে হোম টুরিজ্যমের উপর জোর দেন মমতা। বলেন, ওখানকার মানুষের কাজ নেই, কাজ বাড়াতে হবে।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...